শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে সার্বিয়ার মুখোমুখি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

সার্বিয়া ও ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গত ২১টি আসরে খেলা ব্রাজিল কাতারেও নাকি হট ফেভারিটদের শীর্ষে। কথাটি শুধু দলের ভক্তরাই নয়, খোদ ফিফাও বলেছে। নেইমারদের প্রতিপক্ষ সার্বিয়াও কম নয়। বাছাই পর্বে তারা অপরাজিত থেইে বিশ্বকাপের টিকিট পেয়েছে। দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার(২৪ নভেম্বর) জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও সার্বিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। 

গত বিশ্বকাপেও (২০১৮) এই দুই দল মুখোমুখি হয়েছিলো। সেসময় সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)। কাতার বিশ্বকাপে শীর্ষ ফেভারিট দলগুলোর একটি ধরা হচ্ছে দেশটিকে। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই খেলেছে ব্রাজিল।

২০০২ সালের পর বিশ্বকাপের ফাইনালে যেতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। বাছাইয়ে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের টিকেট পায় ব্রাজিল। সবচেয়ে বেশি গোল করেন তারকা ফরোয়ার্ড নেইমার (৮ গোল)।

সার্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার আলেকসান্দার মিত্রোভিচ (৫০ গোল) এবারের বিশ্বকাপের বাছাইয়ে জালের দেখা পান ৮ বার। চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়। বাছাইয়ে নিজেদের গ্রুপে অপরাজিত ছিলো সার্বিয়া।

পর্তুগালের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে ৯০তম মিনিটে মিত্রোভিচের দেওয়া গোলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় সার্বিয়া। ২০১৮ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সার্বিয়া। ম্যাচটিতে ২-০ গোলে জেতে কোচ তিতের ব্রাজিল। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/ এএ

  • সর্বশেষ