শিরোনাম
◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:২১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার বাংলাওয়াশ সিরিজে পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই

পাকিস্তান-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৮ অক্টোবর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজম বাহিনী। হ্যাগলি ওভালে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়।

প্রথম ম্যাচ জিতে পাকিস্তান কিছুটা ফুরফুরে, তবে তাদের চিন্তার কারণও আছে বেশ। অন্য ম্যাচগুলোর মতো বাংলাদেশের বিপক্ষে দুই ওপেনার বাবর ও রিজওয়ান ছাড়া বাকিরা দলীয় রানে খুব একটা অবদান রাখতে পারেননি। রিজওয়ান করেছিলেন ৭৮ রান, বাবর করেন ২২ রান। শান মাসুদের ব্যাট থেকে আসে ৩১ রান। ক্রিজে নামা বাকি ৪ জনের কেউই বিশের ঘর পার হতে পারেননি। সময়টিভি

নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারের ওপর এই নির্ভরতা কাটিয়ে উঠা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ, সামনেই যে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বমঞ্চে খেলা শুরু হওয়ার আগে সেই সমস্যার সমাধান করতে পারলে সোনায় সোহাগা পাকিস্তানের জন্য।

পাকিস্তান দ্বিতীয় ম্যাচে খেলতে নামলেও নিউজিল্যান্ড এই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। তারা সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা।

নিউজিল্যান্ড দল : মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও মাইকেল বেসওয়েল।

পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, হায়দার আলি, ইফতিখার আহমেদ, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, উসমান কাদির, খুশদিল শাহ ও মোহাম্মদ হাসনাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়