শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গেলো ভারত 

পাকিস্তান নারী ক্রিকেট

এল আর বাদল: ক্রিকেটে এক দিনে দুটি জয় পেলো পাকিস্তান। শুক্রবার নিউজিল্যান্ডে শুরু হওয়া ত্রিদেশীয় ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল। অপরদিকে একই দিনে সিলেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান। 

নারী ক্রিকেটে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে ১৩ রানে হারিয়েছে বিসমাহ মারুফের দল। সিলেটে শুক্রবার পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৬ উইকেটে ১৩৭ রান করে। জবাবে ১২৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় নারীরা।

ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরে ব্যাট করতে নেমে একের পর এক বড় শটে ভারতকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন রিচা ঘোষ। কিন্তু ১৯তম ওভারে তিনি আউট হতেই ভারতীয় নারী দলের সব আশা শেষ হয়ে যায়।

এশিয়া কাপে পর পর তিন ম্যাচ জেতার পরে চতুর্থ ম্যাচে পাকিস্তানের কাছে হারলো ভারত। বল হাতে নাশরা সান্ধু নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল এবং নিদা দার।

আগে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ধরাশায়ী হয় পাকিস্তান। ষষ্ঠ ওভারের শেষ বলে ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। পাওয়ারপ্লের শেষ ওভারে জোড়া আঘাত হানেন দীপ্তি শর্মা।

এরপর ক্রিজে নামেন নিদা দার, অন্য প্রান্তে ছিলেন বিসমা মারুফ। দু’জন মিলে ডুবতে থাকা পাকিস্তানের হাল ধরেন। নিদাকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বিসমা। পাকিস্তানি অধিনায়ক ৩৫ বলে করেন ৩২ রান। অন্য প্রান্তে নিদা ছিলেন কিছুটা মারমুখী। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ