শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৮:৪৭ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বিরাট কোহলি ভালো খেললে টিআরপি বাড়বে: গ্রায়েম সোয়ান

বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। দীর্ঘ রানখরা কাটিয়ে বিশ্বকাপের আগমুহূর্তেই জ্বলে উঠেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে বিধ্বংসী সেঞ্চুরি করে ফিরেছেন সেই পুরনো রূপে।

৫ ম্যাচে ১ সেঞ্চুরি ২ ফিফটিতে তার ২৭৬ রান ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট ১৪৭.৫৯। অস্ট্রেলিয়া সিরিজেও খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। - হিন্দুস্তানটাইমস

বরাবরের মতো এবারের বিশ্বকাপেও নিজেদের ফেভারিট দাবি করছে ভারত। তাদের সেই দাবি আরো জোরালো হয়েছে কোহলি স্বরূপে ফেরায়। কোহলির এই দুর্দান্ত ফর্ম শুধু ভারতীয় দলের জন্যই সুখবর নয়, বরং টেলিভিশন স¤প্রচারকারীদের জন্যও দারুণ খবর। কোহলি ভালো খেললে অনেক বেশি দর্শক টিভিতে খেলা দেখবেন। এতে বাড়বে টেলিভিশনের টিআরপি। এই বক্তব্য দিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান।

নিউজ এইটিন ক্রিকেট’কে দেওয়া সাক্ষাৎকারে সোয়ান বলেছেন, বিরাট কোহলির ভালো করা ভারতের জন্য দরকার। আমি টেলিভিশনে কাজ করছি, টেলিভিশনের টিআরপি বাড়ানোর জন্যও কোহলির ভালো দরকার। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও এমনটা হতো। ওরা ভালো না খেললে টিআরপি কমে যাবে। রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই সেঞ্চুরি পাবে। তাকে নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন নই, ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই সঠিক পছন্দ। সম্পাদনা: এল আর বাদল
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়