শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল দলের কারও মধ্যে অহংকার নেই, সবাই বন্ধু : নেইমার

ব্রাজিল সুপারস্টার নেইমার

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। গতরাতে ঘানার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে তার পারফর্মেন্স মুগ্ধ করেছে সবাইকে। চোখধাঁধানো ড্রিবলিংয়ের পাশাপাশি রিচার্লিসনকে দিয়ে করিয়েছেন দুটি গোল। পিএসজির হয়ে এবারের মৌসুমটাও ভালো কাটছে নেইমারের।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন। ঘানার বিপক্ষে ম্যাচ শেষে নেইমার জানিয়েছেন, ব্রাজিল দল নিয়ে তার ভাবনার কথা। - গোল ডটকম

তিনি বলেন, আমি অনুশীলনে সবাইকে বলেছি, সবাই আমাদের আক্রমণাত্বক রূপটা দেখতে চায়। কেউ পছন্দ করুক বা না করুক, আমাদের চার ফরোয়ার্ড ও পাকেতা আছে। সবাইকে বলেছি, এভাবে খেলতে চাইলে সবাইকে সংঘবদ্ধ হয়ে খেলতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। দৌড়াতে হবে সবাইকে। আর সেটা হচ্ছে দেখে ভালো লাগছে। এই দলে কারও অহংকার নেই, এটা অহংকার ছাড়া দল, যেখানে সবার মধ্যে ভালো স¤প্রীতি আছে। যারা খেলছে এবং যারা বাইরে আছে, সবাই বন্ধু।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো’কে দেওয়া সাক্ষাতকারে নেইমার জানিয়েছেন নিজের ফিটনেস এবং ভিনিসিয়ুসের সঙ্গে বন্ধুত্বের কথাও, শারীরিকভাবে ভালো বোধ করছি। মাঠে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। ইনজুরিই ঝামেলা করেছে। আমি শতভাগ ফিট থাকলে এবং নিজের খেলাটা খেলতে পারলে, প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন হয়ে ওঠে। ভিনির সঙ্গে দারুণ সম্পর্ক আমার। চার ফরোয়ার্ডের বাইরে সে আমার বন্ধু। সে যেভাবে খেলছে, তাতে আমি ভীষণ খুশি। আমাদের বন্ধুত্ব দিন দিন আরও ভালো হচ্ছে। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়