শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশাআল্লাহ, ছোট্ট ভাই তোমার জন্য গর্বিত: মুশফিকুর রহিম 

মুশফিকুর রহিম-হাফেজ তাকরিম

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১১ দেশের, ১৫৩ জন কোরআন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন ১৩ বছর বয়সী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম। সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মধ্যে একটি। 

মক্কায় এবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ৪২তম আসর। যেখানে অংশ নেয় ১১১ টি দেশের মোট ১৫৩ জন কোরআনের হাফেজ। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এমন অর্জনে গর্বিত বোধ করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থনায় রেখো। আরটিভি

বৃহস্পতিবার রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। ওই সময় বিমানবন্দরে হাফেজ তাকরিমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এমন সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম ৭ম স্থান অর্জন করেন। এ বৈশ্বিক প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়