শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:১১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ সম্মেলনে বসার জায়গা হলো না কোচ ও অধিনায়কের (ভিডিও)

নিউজ ডেস্ক: ইতিহাস গড়ে দেশে ফেরা নারী ফুটবল দলকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। তাদের বরণ করতে দুপুর থেকে বিমানবন্দর এলাকা ছিল মুখরিত। ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত রাজসিক অভ্যর্থনা জানানো হয় নারী ফুটবল দলকে। কিন্তু বাফুফে ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র।

হিমালয় জয় করে আনা শিরোপা যে ভবনে থাকবে, সে ভবনে ছিল না কোনো আলোকসজ্জা। ব্ড্ড বেরঙিন ভবনে আয়োজন করা হয় এক বিশাল সংবাদ সম্মেলন। কিন্তু ওই সংবাদ সম্মেলনে একটু বসার জায়গা হয়নি চ্যাম্পিয়ন টিমের সেনাপতি সাবিনা খাতুন ও চ্যাম্পিয়ন টিমের গুরু গোলাম রব্বানী ছোটনের।

সংবাদ সম্মেলনে বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ফুফের সহসভাপতি ও ফিনান্স কমিটির চেয়ারম্যা আবদুস সালাম মুর্শেদী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদের পেছনে অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়েছিলেন সাবিনা ও ছোটন। দাঁড়িয়েই সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য রাখেন তারা।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনরা বলছেন, যাদের জন্য আজকের এই উৎসবের আয়োজন, যাদের জন্য এই আনন্দের উপলক্ষ্য, তারাই একটু বসতে পারলো না? এ কেমন আয়োজন বাফুফের।

কেউ কেউ আবার বলছেন, দীর্ঘদিনের দায়িত্বে যাদের সফলতার নজির নেই, তারা কেন আজ বসে? ওই চেয়ারে থাকবে শুধু ইতিহাস গড়ার কারিগররা। 

কেউ আবার বলছেন, বিরল সংবাদ সম্মেলন, যেখানে বসার চেয়ার হয়নি বিজয়ী অধিনায়ক ও কোচের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়