শিরোনাম
◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত ◈ অ‌স্ট্রেলিয়ান উসমান খাজা বল‌লেন, বল টেম্পারিংয়ে আমা‌দের পুরো দল জড়িত ছি‌লো ◈ তিন দিনে ১৩০০ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন সাড়ে ৭ লাখ শ্রমিক ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আহত ২২

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:০১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শামিকে আরও ৩০-৪০ উইকেটের সুযোগ দেওয়া উচিত ছিল, নির্বাচকদের তু‌লোধোনা কর‌লেন র‌বি শাস্ত্রী 

স্পোর্টস ডেস্ক: ভারতের টেস্ট ক্রিকেটে আরও ৩০-৪০টি উইকেট যোগ করার সামর্থ্য ছিল মহম্মদ শামির। কিন্তু সেই সুযোগ তাঁকে দেওয়া হয়নি। টেস্ট থেকে শামির অবসরের পর নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তাঁর আক্ষেপ, ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে শামির মতো অভিজ্ঞ পেসারকে দীর্ঘদিন দলের বাইরে রাখা হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শামি। ১৩ বছর আগে ৬ নভেম্বরই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। সেই দিনটিকেই বেছে নিলেন লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর জন্য। ভারতের হয়ে ৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়ে থামল তাঁর দীর্ঘতম সংস্করণের ক্যারিয়ার।

শামির অবসরে হতাশ শাস্ত্রী। তাঁর মতে, গত ১২ মাসের মধ্যে অন্তত একবার হলেও টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত ছিল এই পেসারের। শাস্ত্রীর বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে আরও ৩০-৪০টি উইকেট নেওয়ার সামর্থ্য ছিল শামির।

শামির ফিটনেস নিয়ে নির্বাচকদের প্রশ্ন তোলার বিষয়টিও মানতে পারছেন না সাবেক এই কোচ। তাঁর যুক্তি, জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন শামি। বাংলার হয়ে একের পর এক ম্যাচ খেলেছেন, করেছেন দীর্ঘ স্পেল। চলতি রঞ্জি ট্রফিতে প্রথম তিন ম্যাচেই নিয়েছেন ১৪ উইকেট। দিল্লির বিপক্ষে ৫৯ রানে পাঁচটি এবং মহারাষ্ট্রের বিপক্ষে ৩৭ রানে চার উইকেট পেয়েছেন।

Advertisement

শাস্ত্রীর প্রশ্ন, এত কিছুর পরও ফিটনেস প্রমাণে একজন ক্রিকেটারকে আর কী করতে হবে? তাঁর মতে, সংবাদমাধ্যমে শামির ফিটনেস নিয়ে নানা প্রশ্ন উঠলেও মাঠের পারফরম্যান্সই সেসবের যথেষ্ট জবাব।

২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল ভারতের হয়ে শামির শেষ টেস্ট। এরপর আর লাল বলের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পাননি তিনি। অথচ ২০২৬ সালের দলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে তিন ম্যাচে সাত উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতেও ভূমিকা রেখেছেন এই পেসার।

তবে শামির আন্তর্জাতিক ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে করেন না শাস্ত্রী। সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে ফেরার সম্ভাবনা দেখছেন তিনি। শাস্ত্রীর মতে, আইপিএলে ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারলে কোনো সিনিয়র পেসার চোটে পড়লে শামি হতে পারেন ভারতের গুরুত্বপূর্ণ বিকল্প।

  • সর্বশেষ