শিরোনাম
◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত ◈ অ‌স্ট্রেলিয়ান উসমান খাজা বল‌লেন, বল টেম্পারিংয়ে আমা‌দের পুরো দল জড়িত ছি‌লো ◈ তিন দিনে ১৩০০ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন সাড়ে ৭ লাখ শ্রমিক ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আহত ২২

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গম্ভীরের ড্রেসিংরুম ছিল একদল সিংহের আস্তানা

স্পোর্টস ডেস্ক: দলের প্রয়োজনে যে কাউকে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে—গৌতম গম্ভীরের মন্ত্র ছিল এটাই। ব্যাটিং অর্ডারে কে কোথায় নামবেন, কত বল খেলার সুযোগ পাবেন, তা নিয়ে ভাবতেন না কেউ। ২০২৪ সালের আইপিএলজয়ী কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ড্রেসিংরুমের সেই পরিবেশের বর্ণনা দিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তাঁর ভাষায়, সেটি ছিল ‘একদল সিংহের’ আস্তানা।

সম্প্রতি আকাশ চোপড়ার পডকাস্টে ভেঙ্কটেশ জানান, ওপেনার সুনীল নারিন ও ফিল সল্টের পাশাপাশি প্যাড পরে প্রস্তুত থাকতেন অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, রমনদীপ সিং ও তিনি নিজে। এমনকি দ্বিতীয় ওভার থেকেই ব্যাটিংয়ের জন্য তৈরি থাকতেন আন্দ্রে রাসেল। ভেঙ্কটেশের কথায়, ‘মনে হতো, একদল সিংহ মাঠে নামার জন্য অপেক্ষা করছে। --- সংবাদপ্রতি‌দিন

এমন পরিবেশ তৈরির কৃতিত্ব গম্ভীরকেই দিয়েছেন ভেঙ্কটেশ। দলের প্রয়োজনে ভূমিকা বদলানোর মানসিকতা তৈরি করেছিলেন তিনি। এক ম্যাচে হাফসেঞ্চুরি করার পর পরের ম্যাচে আট নম্বরে নেমে মাত্র এক বল খেলার সুযোগ পেয়েছিলেন ভেঙ্কটেশ। গম্ভীর তাঁকে বুঝিয়েছিলেন, ব্যাটিং অর্ডার কিংবা খেলার সুযোগ নয়, দলের প্রয়োজনে অবদান রাখাটাই বড়।

দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজের মতামত প্রকাশেও উৎসাহ দিতেন গম্ভীর। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে গুরুত্ব দেওয়ার সেই দর্শনই কাজে লেগেছিল কেকেআরের। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ২০২৪ সালে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জেতে কলকাতা।

  • সর্বশেষ