শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:০৬ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো পর্তুগালের ক্যাম্প ছাড়লেন, বাড়ছে অবসরের জল্পনা

স্পোর্টস ডেস্ক : অস্ব‌স্তির প‌রি‌স্থি‌তি তৈ‌রি হ‌য়ে‌ছে পর্তুগাল জাতীয় দলের অন্দরমহলে। কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের গুঞ্জনের মধ্যেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে ব্যক্তিগত বিমানে মাদ্রিদে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ নেশন্স লিগে পর্তুগালের আরও একটি ম্যাচ বাকি। এমন পরিস্থিতিতে আবারও সামনে এসেছে ৪১ বছর বয়সী তারকার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার আলোচনা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, জেসুসের সঙ্গে মতবিরোধের জেরেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন রোনালদো। যদিও পর্তুগালের হয়ে তার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

চলমান আন্তর্জাতিক বিরতিতে রোনালদোকে খেলানো হবে কি না, সেই সিদ্ধান্ত নিজের হাতে রাখার কথা আগেই জানিয়েছিলেন জেসুস। মঙ্গলবার রোনালদোর সঙ্গে বৈঠকে কোচ নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দেন বলেও জানা গেছে।

কোচ হোর্হে জেসুস জানান, এটি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয়; দল নির্বাচনের ক্ষেত্রে কোচ হিসেবে তার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, সে খেলবে না। যদি ৩০ মিনিটের জন্য তোমাকে প্রয়োজন হয়, তুমি খেলবে। প্রয়োজন না হলে খেলবে না।

advertisement

কোনো খেলোয়াড় আমাকে আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না। ’

এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। নেশন্স লিগে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে রোনালদোকে শুরু একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসকে খেলান জেসুস। দুজনই গোল করেন। দ্বিতীয়ার্ধে রোনালদোকে ওয়ার্মআপ করতেও দেখা যায়, তবে শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি তাকে।

ম্যাচ শেষ হওয়ার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান পর্তুগিজ অধিনায়ক। গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গেও দেখা করেননি তিনি। পরবর্তী অনুশীলনে তার অনুপস্থিতি নতুন করে গুঞ্জনের জন্ম দেয়। যদিও শুরুতে বিষয়টিকে স্বাভাবিক বলেই দাবি করেছিলেন জেসুস।

এর মধ্যেই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা কোপেনহেগেনে গিয়ে রোনালদো ও জেসুসের সঙ্গে বৈঠক করেন। এতে পরিস্থিতি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। যদিও আল নাসরে একসঙ্গে কাজ করার সময় রোনালদো ও জেসুসের সম্পর্ক স্বাভাবিকই ছিল।

সব মিলিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার আগেই রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা এই মহাতারকার সামনে এখন দুটি বড় প্রশ্ন পর্তুগালের জার্সিতে কি তাকে আর দেখা যাবে, নাকি আরও একবার মাঠে ফিরবেন তিনি?

ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য এখনও আলোচনায় থাকলেও আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর পরবর্তী অধ্যায় নিয়ে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে অবসরের বিষয়ে রোনালদো নিজে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

  • সর্বশেষ