শিরোনাম
◈ ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বেটিংয়ের কোটি কোটি ডলার ◈ ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল ◈ ইংল্যান্ড সফরে বাড়তে পারে বাংলাদেশের ম্যাচ সংখ্যা! ◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল

স্পোর্টস ডেস্ক : ম্যাচের এখনও ছয় দিন বাকি। এরই মধ্যে দল নিয়ে কলকাতায় হাজির উরুগুয়ের কোচ দিয়েগো ফোরলান। আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফোরলানদের আগমনের তিন দিন আগে, ৩ অক্টোবর একই মাঠে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখার কথা ভিনিসিয়াস জুনিয়রদের। শুক্রবার অনুশীলন শেষে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলোত্তির দল।

তবে ব্রাজিলের আগেই কলকাতায় পৌঁছে গেছে উরুগুয়ে। আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতেই ম্যাচের ছয় দিন আগে দল নিয়ে এসেছেন ফোরলান। ভারতে অবশ্য এবারই প্রথম নয় উরুগুয়ের। ফোরলানের কাছেও কলকাতা-সহ ভারত নতুন নয়। ২০১৬ সালে আইএসএলে মুম্বাই সিটির হয়ে ১১ ম্যাচে পাঁচ গোল করেছিলেন উরুগুয়ের সাবেক তারকা।

গত বিশ্বকাপের পর উরুগুয়ের কোচের দায়িত্ব নেওয়া ফোরলানের অধীনে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে দল। একটিতে জয়, অন্যটিতে হার। ভারতের বিপক্ষে ম্যাচটি হবে তাঁর কোচিংয়ে তৃতীয়।

ব্রাজিলের মতো উরুগুয়েকেও ‘স্টেট গেস্ট’ বা রাজ্য অতিথির মর্যাদা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। দলটিকে সংবর্ধনাও দেওয়া হবে। ভারত-ব্রাজিল ম্যাচটি যুবভারতীতে বসে দেখার সম্ভাবনাও রয়েছে ফোরলানদের।

  • সর্বশেষ