শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১২:১৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ১২:১৮ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সেঞ্চুরিতে শীর্ষস্থানের আরও কাছে ‌বিরাট কোহলি 

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার পেলেন বিরাট কোহলি। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন ভারতের এই তারকা। শীর্ষে থাকা সতীর্থ শুভমান গিলের সঙ্গে কোহলির ব্যবধান এখন মাত্র ২০ রেটিং পয়েন্টের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কোহলি। তাতেই তাঁর রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৯৬। ৮১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গিল। কোহলির পরেই আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল—৭৯৪ পয়েন্ট নিয়ে। ভারতের আরেক তারকা রোহিত শর্মা ৭৫৩ পয়েন্ট নিয়ে আছেন চারে।

শ্রীলঙ্কার কুশল মেন্ডিসও বড় লাফ দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংসের পর তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠেছেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে ১১ নম্বরে।

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্সেও র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। সেঞ্চুরির পর ১০ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন টেম্বা বাভুমা। ম্যাথিউ ব্রিটজকে ১৯ ধাপ এগিয়ে ২১ নম্বরে। দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের ঝোড়ো ইনিংস খেলা ডেভিড মিলার ফিরেছেন ৪১ নম্বরে।

বোলারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি কেশব মহারাজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিং করে তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন তিনি। চার উইকেট নিয়ে কুলদীপ যাদব উঠেছেন পাঁচে। দুই ম্যাচে চার উইকেট নিয়ে সেরা দশে ঢুকেছেন জশ হ্যাজেলউডও।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। এশিয়ান গেমসে পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন নেপালের কুশল ভুর্তেল।

  • সর্বশেষ