শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৪ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৮:৪২ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লামিনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

স্পোর্টস ডেস্ক : শুরুতেই গোল, এরপর একের পর এক আক্রমণ। লামিন ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পেন। ঘরের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হাতে।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। তবে ২৮ মিনিটে ইভান পেরেসিচের ক্রস থেকে হেডে দিওন বেলিয়ো আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান।

সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর মার্ক পুবিলের গোলে আবারও এগিয়ে যায় স্পেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে স্পেন। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন ইয়ামাল। শেষ মুহূর্তে ৮৯ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠোকে স্পেন।

শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ