শিরোনাম
◈ ইরানের আইআরজিসির সম্ভাব্য হুমকি মোকাবেলায় নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি  ◈ ১০ জনের চেকিয়াকে হারাল ইংল্যান্ড ◈ লামিনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন ◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা!

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্ব পাচ্ছেন ‌শো‌য়েব আখতার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের দুর্দশা কাটছে না। কোচ-অধিনায়ক বদল, নির্বাচক পরিবর্তন—কিছুতেই মিলছে না সাফল্য। এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সাবেক তারকা পেসার শোয়েব আখতারকে বড় দায়িত্ব দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে আখতারের সম্পর্কও এখন বেশ ভালো। অথচ কিছুদিন আগেও নকভির বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে মাঠেও একের পর এক ব্যর্থতা পাকিস্তানের। ইংল্যান্ডে টেস্ট সিরিজে চুনকাম হওয়ার পর বহুদেশীয় কোনো প্রতিযোগিতাতেও বড় সাফল্য নেই। ভারতের বিপক্ষে ব্যর্থতা নিয়েও চলছে তুমুল সমালোচনা। কোচ, অধিনায়ক ও নির্বাচক বদলালেও পরিস্থিতির উন্নতি হয়নি।

এমন অবস্থায় আখতারের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন নকভি। সম্প্রতি আখতারের ভাই মারা যাওয়ার পর তাঁর সঙ্গে দেখা করে সমবেদনা জানান পিসিবি চেয়ারম্যান। বোর্ডের একটি সূত্রের দাবি, নকভির এই আচরণে মুগ্ধ হন আখতার। এরপর দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

সম্প্রতি নকভির সঙ্গে আবারও দেখা করেছেন আখতার। তাঁকে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পেও আমন্ত্রণ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। বোর্ডের ওই সূত্রের দাবি, আখতারকে শিগগিরই বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।

পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের পরিকল্পনায় আখতারের ভাবনা কাজে লাগাতে চান নকভি। পুরুষ, নারী কিংবা বয়সভিত্তিক—সব দলের কাছ থেকেই ভালো ফল চান তিনি। এরই মধ্যে নারী দলের জন্য নতুন কোচও খুঁজছে পিসিবি।

  • সর্বশেষ