শিরোনাম
◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল ◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে এই মোহামেদ, যি‌নি আর্জেন্টিনার কোচ হতে প্রস্তুত

স্পোর্টস ডেস্ক : বর্তমান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলে। এখনো সঙ্গে নতুন চুক্তি করেননি এই বিশ্বকাপজয়ী কোচ। এমন পরিস্থিতিতে তাঁর জায়গায় কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেই আলোচনায় এবার নিজের নামই সামনে আনলেন আন্তোনিও মোহামেদ। মেক্সিকোর তোলুকার এই কোচ জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামেদ বলেন, ‘অনেক দিন ফুটবলের সঙ্গে থাকার পর আপনি সব সময় স্বপ্ন দেখেন এবং বিশ্বাস করেন যে আপনি এই দায়িত্বের জন্য যোগ্য। আমার বয়স ৫৬ বছর। ১৯৮৬ সালে ড্রেসিংরুমে আমার ফুটবলযাত্রা শুরু হয়েছিল। 

advertisement

ফুটবলে ৪০ বছর কাটিয়েছি, এর মধ্যে ২০ বছরের বেশি সময় কোচ হিসেবে কাজ করছি। আমি প্রস্তুত। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার গুরুত্বও তুলে ধরেছেন মোহামেদ। আর্জেন্টিনার এই কোচ বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলই সর্বোচ্চ পর্যায়। আমি জাতীয় দলের একজন সমর্থক।

২০০৩ সালে মেক্সিকোর জাকাতেপেকে কোচ হিসেবে কাজ শুরু করেন মোহামেদ। তারপর মেক্সিকো, আর্জেন্টিনা, স্পেন ও ব্রাজিলের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। আর্জেন্টিনায় তাঁর কোচিংয়ে হুরাকান ২০০৭ সালে প্রথম বিভাগে উঠে আসে। দেশটির আরও দুই ক্লাব কোলন ও ইন্দেপেন্দিয়েন্তের দায়িত্বও পালন করেছেন তিনি। ইন্দেপেন্দিয়েন্তের হয়ে ২০১০ সালে কোপা সুদামেরিকানা জেতেন।

advertisement

আন্তর্জাতিক পর্যায়েও মোহামেদের অভিজ্ঞতা কম নয়। তিনি কোচ হিসেবে কাজ করেছেন সেল্তা ভিগো, আতলেতিকো মিনেইরো, আমেরিকা, মনতেররেই, মোরেলিয়া, কেরেতারো, চিয়াপাস, ভেরাক্রুস, তিহুয়ানা, পুমাস ও তোলুকায়।

কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি শিরোপা জিতেছেন মোহামেদ। এর মধ্যে রয়েছে ইন্দেপেন্দিয়েন্তের হয়ে কোপা সুদামেরিকানা, মেক্সিকোর বিভিন্ন শিরোপা, ব্রাজিলের সুপার কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ ও লিগস কাপ।

advertisement

২০১৪ সালের শেষ দিকে তোলুকার দায়িত্ব নেওয়ার পর মোহামেদের সাফল্য আরও উল্লেখযোগ্য। মাত্র দেড় বছরের একটু বেশি সময়ে তিনি ক্লাবটির হয়ে ছয়টি ট্রফি জেতেন। এই কীর্তিতে তোলুকার ইতিহাসে সবচেয়ে সফল কোচের মর্যাদাও পান তিনি। তাঁর সবশেষ শিরোপাটি আসে ২০১৬ সালের লিগস কাপে। ফাইনালে মনতেররেইকে হারিয়ে সেই ট্রফি জিতেছিল তোলুকা।

স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নতুন চুক্তি করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনার কোচ হওয়ার সম্ভাবনা তৈরি হলে নিজেকে প্রস্তুত বলে জানিয়ে রেখেছেন ৫৬ বছর বয়সী মোহামেদ।

  • সর্বশেষ