শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌরভ গাঙ্গু‌লির বায়োপিকের শুটিংয়ে মাঠ নষ্ট! বিরাট জরিমানা, অবনমনের শাস্তির মু‌খে ইংল্যান্ডের ক্লাব

স্পোর্টস ডেস্ক : তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’। আর তার জেরে মহাসমস্যায় ইংল্যান্ডের এক ক্লাব! ইতিমধ্যে ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। যার ফলে অবনমনে চলে যেতে পারে লেস্টারশায়ার কাউন্টি ক্লাব। ১৪৭ বছর পুরনো ক্লাব অভিযোগ এনেছে, সৌরভের বায়োপিকের জন্য তাদের পিচ খারাপ হয়ে গিয়েছে। আর সেই কারণে কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে।

আগস্টের শেষদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগনের বিরুদ্ধে লেস্টারশায়ারের ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচের পিচকে ‘নিম্নমানের’ তকমা দিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। তারা সেই ম্যাচটি জিতলেও খারাপ পিচের জন্য ১৯ পয়েন্ট কেটে নেওয়া হয় ও আরও ৮ পয়েন্ট শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তাদের ৫০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা। --- সংবাদপ্রতি‌দিন

কেন পিচের এই অবস্থা? লেস্টারশায়ারের প্রধান গ্রাউন্ডসম্যান কারণ হিসেবে বলেছেন, ম্যাচের চারদিন আগে মাঠে বলিউডি সিনেমার শুটিং ছিল। আমাকে পিচে কাজ করতে দেওয়া হয়নি। তাই পিচ ঢাকা বা কোনও কিছুর অনুমতি ছিল না। কিন্তু এই যুক্তি গ্রাহ্য হয়নি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। ম্যাচ চলাকালীন পিচে অসমান বাউন্স ছিল। পিচে ফাটল বাড়তে থাকে। ম্যাচ রেফারি জানিয়েছেন, অন্তত ৪৩ বার বল অসমানভাবে বাউন্স করেছে। কমিটি মেনে নিয়েছে যে, লেস্টারশায়ার ইচ্ছাকৃতভাবে খারাপ পিচ তৈরি করেনি। কিন্তু শাস্তি মেনে নিতেই হবে।

২৭ পয়েন্ট কেটে নেওয়ায় ১৩ ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ৯২। পয়েন্ট তালিকায় সবার নীচে। অবনমন বাঁচাতে এখন তাদের কাছে দু’টো উপায়। হয় পরের ম্যাচে জিততেই হবে। নয়তো ১০ দিনের মধ্যে আপিল করে জিততে হবে। উল্লেখ্য, ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। সৌরভের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়েছে। 

সেখানেও এআই দিয়ে কেন ছবি বানানো হয়েছে, তা নিয়ে বিতর্ক হয়। মহারাজের চরিত্রে রাজকুমারকে একেবারেই বেমানান ঠেকেছে দর্শক-অনুরাগীমহলের একাংশের। আগামী বছরের মে মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

  • সর্বশেষ