শিরোনাম
◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : আগামী পাঁচ সপ্তাহে একই সঙ্গে পাঁচটি প্রতিযোগিতায় খেলতে নামবে ভারত। একটি প্রতিযোগিতার সঙ্গে অপর প্রতিযোগিতার দিনও মিলে গিয়েছে। বাধ্য হয়ে পাঁচটি প্রতিযোগিতার জন্য পাঁচটি দলকে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার জন‍্য একসঙ্গে ৬৯ জন ক্রিকেটারকে মাঠে নামাচ্ছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। প্রায় একই সময়ে রয়েছে এশিয়ান গেমস। পাশাপাশি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলা রয়েছে ভারত এ দলের। একই সময়ে রয়েছে ইরানি কাপ। সেখানে রঞ্জি ট্রফির গত বারের চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত। --- আনন্দবাজার

২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে পাঁচটি প্রতিযোগিতা খেলবে ভারত। ১৫টি মাঠে হবে এই প্রতিযোগিতা। তার জন্য ৬৯ ক্রিকেটারের পাঁচটি দল তৈরি করেছে ভারতীয় বোর্ড। যাতে কোনও খেলার জন্য অপর কোনও খেলার সমস্যা না হয়, সেটা মাথায় রেখেই দল গড়া হয়েছে। কোনও ক্রিকেটার একাধিক সিরিজ়ে জায়গা পেয়েছেন। আবার কোনও ক্রিকেটার শুধুমাত্র একটি সিরিজে খেলবেন।

  • সর্বশেষ