শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৫ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ বলে সেঞ্চুরি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড অভিষেকের

নয়াদিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকালেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নতুন রেকর্ড গড়লেন তিনি।

বাঁহাতি এই ব্যাটার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে। ২০২৪ সালে নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন রাজা। আর চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তার পাশে বসেছিলেন অ্যালেন। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যালেনও শতক ছুঁয়েছিলেন সমানসংখ্যক বলে।

advertisement

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইনিংসের দশম ওভারে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের বলে কট বিহাইন্ড হয়ে থামেন অভিষেক। তার বিস্ফোরক ইনিংসে আসে ১০৮ রান। ৩৪ বল মোকাবিলায় নয়টি চারের সঙ্গে ১১টি ছক্কা মারেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব দেশ মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে। তিনি ২০২৪ সালে ২৭ বলে শতক হাঁকিয়েছিলেন সাইপ্রাসের বিপক্ষে। দুইয়ে থাকা তুরস্কের মুহাম্মদ ফাহাদ বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে তিন অঙ্কে পা রেখেছিলেন গত বছর। এই তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন অভিষেক।

advertisement

ইতোমধ্যে ২-০ এগিয়ে সিরিজ নিজেদের করে নেওয়া ভারত নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে। শুরু থেকেই আফগানিস্তানের বোলারদের ওপর চড়াও হন অভিষেক। ছক্কা মেরে ৯৯ রানে পৌঁছানোর পর সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। রেকর্ড গড়ার পরপরই মাটিতে হাঁটু গেড়ে ধ্যানের ভঙ্গিমায় বসে বিশেষ উদযাপন করতে দেখা যায় তাকে।

এই সংস্করণে অভিষেকের এটি তৃতীয় সেঞ্চুরি। সাবেক তারকা রোহিত শার্মাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে দ্রুততম শতকের রেকর্ডের মালিক এখন তিনিই। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত।

advertisement

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বিশাল পুঁজি পেয়েছে স্বাগতিকরা। অভিষেকের সঙ্গে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়া সঞ্জু স্যামসন পান ফিফটি। তিনি দুটি চার ও চারটি ছক্কায় ৩৫ বলে ঠিক ৫০ রানে আউট হন। এছাড়া, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২০ বলে করেন ২৯ রান।

 

  • সর্বশেষ