স্পোর্টস ডেস্ক : অনুষ্ঠানের নাম ওয়েলকাম সিরেমোনি। এশিয়ান গেমসে যেসব দেশ অংশ নিচ্ছে তাদের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর যে রেওয়াজ রয়েছে সেই উৎসবই হলো কাল আইচি-নাগোয়া এশিয়ান গেমসে।
গার্ডেন পিয়েরে গেমসের অ্যাথলেট প্লাজায় হলো সংক্ষিপ্ত কিন্তু দারুণ উচ্ছ¡ল আনন্দময় এই উৎসব। এই প্লাজায় বাংলাদেশ অলিম্পিকের যারা উপস্থিত ছিলেন তারাই এতে অংশ নিলেন। পুরো দলকে নেতৃত্ব দিলেন এবারের গেমসে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ভাইস প্রেসিডেন্ট এবং এবারের গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন মেজর (অবঃ) ইমরোজ আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে তিনি গেমসের আয়োজক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের উপহার স্বারক তুলে দেন।
এশিয়ান গেমসের আয়োজকদের পক্ষ থেকে তাকেও জাপানের নাগোয়ার ঐতিহ্যমন্ডিত স্বারক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ দলকে মঞ্চে ডেকে নেওয়া হয়। সেখানে উপস্থিত সুধীদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সামুরাই নৃত্য, নিনজা ফাইটের আদলে আর্ট ফাইট এবং কিমোনো পরিহিত জাপানের চিরায়িত ঐতিহ্যের গেইসা (গেইকা) তরুণীদের উচ্ছ¡ল উপস্থাপনায় গেমসের অতিথিদের স্বাগত জানানোর এই অনুষ্ঠান এশিয়ান সম্প্রীতির বার্তা ছড়ায়।
মঞ্চে উপস্থাপিকা যখন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনার উল্লেখ করছিলেন তখন উপস্থিত গুনীজনরা হাততালিতে সেই বাংলাদেশকে স্বাগত জানান। পতাকা উত্তেলনের সময় ‘আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসির’ সুমুধুর সুর যখন ভাসছিল তখন বাংলাদেশের প্রতিনিধিদের চোখের কোণে অশ্রুবিন্দু আবেগ হয়ে ঝরছিল।
এশিয়ার সংহতির স্বীকৃতিস্বরুপ অনুষ্ঠান শেষে বাংলাদেশের পক্ষ থেকে একটি গাছের চারাও রোপণ করা হয় অ্যাথলেট প্লাজা প্রাঙ্গনে।