শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীর দৈনিক আয় প্রায় ২ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র বৈভব সূর্যবংশী। তাঁকে চেনেন না এমন ক্রিকেট পাগল মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে উত্থান হওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন বৈভব। বিহারের ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের সাফল্য ঢেকে দিয়েছে এক সময়কার বহু তাবড় তাবড় প্লেয়ারকে! বর্তমানে টিম ইন্ডিয়ায় সুযোগ পান না মহম্মদ শামির মতো খেলোয়াড়! সেখানে ভারতীয় দলের একপ্রকার নিয়মিত সদস্য বৈভব। কিন্তু যাঁকে নিয়ে এত আলোচনা, সেই সূর্যবংশীর দৈনিক আয় প্রায় ২ কোটি টাকা! --- ইন্ডিয়াহুড

বৈভবের দৈনিক আয়ে সারা জীবন চলে যাবে!

চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার দৌলতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা বৈভবকে এখন আর পিছনে ফিরে তাকাতে হয় না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার দৌলতে নির্দিষ্ট বেতন থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে পাওয়া অর্থ ও অন্যান্য বিজ্ঞাপন মিলিয়ে বর্তমানে মোটা টাকা আয় করেন বৈভব সূর্যবংশী।

বলাই বাহুল্য, প্রথমবারের মতো বৈঠক সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে সেখান থেকে নিজের ব্যাটিং উন্নত করে বর্তমানে শিরোনামে রয়েছেন তিনি। সময়ের সাথে সাথে বদলেছে আর্থিক পরিস্থিতিও। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এত অল্প বয়সে জনপ্রিয়তা এবং আর্থিক প্রতিপত্তির দিক থেকে সচিন তেন্ডুলকরকেও নাকি ছাপিয়ে গিয়েছেন বৈভব! কারণ এত অল্প বয়সে সচিনও এত জনপ্রিয়তা এবং অর্থ পাননি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বেশ কিছু বিজ্ঞাপন সংস্থার সাথে জড়িত রয়েছেন বৈভব। সেখান থেকে আসে মোটা টাকা। তাছাড়াও বর্তমানে কোনও ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ২ কোটি টাকা নেন ১৫ বছর বয়সী। সেই সূত্র ধরেই এখন নাকি দৈনিক বৈভবের আয় দেড় থেকে ২ কোটি টাকা। এই অর্থ থাকলে অনেকের গোটা জীবন চলে যাবে। অনেকের তো আবার চাকরি থেকে সারা জীবনের রোজগারও নেই এই টাকা। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই প্রশ্ন, এত অল্প বয়সে বিপুল জনপ্রিয়তা এবং এত অর্থ দেখে শেষ পর্যন্ত বিগড়ে যাবে না তো ১৫ বছরের কিশোর প্রতিভা? সেই চিন্তাটা রয়েছে দল রাজস্থান রয়্যালসেরও।

  • সর্বশেষ