শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেমস: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

মাঠে রোদ ফুটলেও ভেজা আউটফিল্ড শুকায়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির পর রোদ ওঠায় ক্রিকেটাররা ঠিকঠাক ওয়ার্ম-আপ করলেও আগের ভারী বৃষ্টিতে আউটফিল্ড মারাত্মকভাবে ভিজে থাকে। 

নির্ধারিত কিংবা সুপার ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিবেচনা করা হয় দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং। বাংলাদেশের অবস্থান যেখানে ১০ম, সেখানে চীনের ৩৬তম। এই সুবিশাল ব্যবধানে এগিয়ে থেকে না খেলেই শেষ চার নিশ্চিত করল নিগার সুলতানা জ্যোতির দল।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে টাইগ্রেসরা। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। শুক্রবার সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় মেয়েরা, যেখানে ভারতই নিরঙ্কুশ ফেবারিট।

উল্লেখ্য, এশিয়ান গেমসে এর আগে দুবার রূপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের ব্যর্থতা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চেই ঘুরে দাঁড়াতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা।

 

  • সর্বশেষ