স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দল গত কয়েক বছর ধরে টেস্টে অনেকটাই ধারবাহিক। সবশেষ অস্ট্রেলিয়াকেও তাদের মাটিতে হারিয়েছে টাইগাররা। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দেশ।
শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। বিসিবির একটি সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড দল।