শিরোনাম
◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও) ◈ পুলিশকে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাষ্ট্রপতির ◈ সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত ঢাকার হকারদের নিয়ে ◈ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা! ◈ ৮ কোম্পানির ১৪ কাশির সিরাপে মাদক উপাদান, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধের উদ্যোগ! ◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি! ম্যাচ গড়াপেটা ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু সা‌বেক প‌রিচালকসহ  তিন কর্তার বিরুদ্ধে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন ডিরেক্টর মুহম্মদ মুখলেসুর রহমান ওরফে শামিম।

স্পোর্টস ডেস্ক : আবার বিতর্ক বাংলাদেশ ক্রিকেটে। এবার দুর্নীতির অভিযোগ উঠেছে বোর্ডের প্রাক্তন ডিরেক্টর মুহম্মদ মুখলেসুর রহমান ওরফে শামিমের বিরুদ্ধে। বোর্ডের আরও দুই কর্তা জ়াকির হোসেন ও রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। তিন কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড।-- আনন্দবাজার

ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি-র দুর্নীতিদমন নীতি অনুযায়ী তিন কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ম্যাচ গড়াপেটা, খেলায় প্রভাব খাটানো, আর্থিক দুর্নীতি-সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ করা হয়েছে শামিমদের বিরুদ্ধে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টেগ্রিটি ইউনিট’-এর তদন্তের পরেই এই অভিযোগগুলি সামনে এসেছে। জানা গিয়েছে, তদন্তের সময় যথাযথ তথ্যপ্রমাণ দিতে পারেননি শামিমেরা। এমনকি, তাঁরা তদন্তে অসহযোগিতা করেছেন বলেও অভিযোগ।

তিন কর্তাকে নিলম্বিত করা হয়েছে। তাঁদের নোটিস পাঠানো হয়েছে। ১৪ দিনের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। এর আগে আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সেই তালিকায় জুড়ল আরও তিন নাম। তবে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি।

  • সর্বশেষ