শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অপারেশন সফেদ সাগর দেখে মুগ্ধ সচিন, বিমান বাহিনী সদস‌্যদের সাহসিকতার প্রশংসা করে বার্তা সা‌বেক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে ‘অপারেশন সফেদ সাগর’ ওয়েবসিরিজ। ১৯৯৯-এ কার্গিল যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার সাহসিকতার নিদর্শন তুলে ধরা হয়েছে সিরিজে। সেই সিরিজ় দেখলেন সচিন তেন্ডুলকর। এর পরেই তিনি! বিমানবা‌হিনী সদস‌্যদের সাহসিকতার প্রশংসা করেছেন।--- আনন্দবাজার

সচিন লিখেছেন, “সবে অপারেশন সফেদ সাগর দেখলাম। ভেবে দেখলাম, আমাদের জীবন ওই সেনাদের থেকে কতটা আলাদা। আমরা যখন শান্তিতে ঘুমোই এবং রোজকার কাজকর্ম স্বাভাবিক ভাবে করতে থাকি, তখন ওঁরা কতটা চাপ এবং অনিশ্চয়তার মধ্যে থেকে কাজ করেন।

ওয়েবসিরিজে স্কোয়াড্রন লিডার অজয় আহুজা এবং এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার বুদ্ধি এবং সাহসিকতার উল্লেখ রয়েছে। তা মনে করিয়ে সচিন লিখেছেন, অনেক বছর আগে এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার সঙ্গে আলাপ হয়েছিল। অপারেশন সফেদ সাগর দেখার পর বুঝতে পেরেছি তিনি এবং বাকি সেনারা কার্গিলে কেমন কঠিন সময় কাটিয়েছেন। অনেক বছর আগের সেই আলাপের দিনের কথা মনে পড়লে মনটা শ্রদ্ধায় ভরে যাচ্ছে। অসাধারণ সাহস দেখিয়েছেন। ততটাই ছিল শৃঙ্খলা এবং মানসিক শক্তি।

২০১০-এর ৩ সেপ্টেম্বর ভারতের বায়ুসেনার তরফে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদ দেওয়া হয়েছিল সচিনকে। সে প্রসঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ভারতের বিমানবা‌হিনীর সঙ্গে জড়িত থাকতে পেরে আমি ভাগ্যবান। তাই ওদের মূল্যবোধের কথা আমরা জানি। এই কাহিনি দেখার পর আরও বেশি কৃতজ্ঞ ওদের কাছে। যা করেন তার জন্য অনেক ধন্যবাদ।

  • সর্বশেষ