শিরোনাম
◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন 

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে পা রা‌খেন ডেভিড বেকহ্যামের এক ডাকে সাড়া দিয়ে। সেই যে তাঁর পথচলা, তিনি এই ক্লাবকে ইতিহাসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। লিগস কাপ জিতিয়েছেন, জিতিয়েছেন প্রথমবারের মতো এমএলএস ট্রফিও। মেসি যোগ দেওয়ার পর ক্লাবের আয় ৪ থেকে ৪.৫ গুণ (বা প্রায় ৩৫০%) বেড়েছে।

মেসি যে ইন্টার মায়ামির জন্য এত কিছু করেছেন, সে ক্লাবও ঠিকই তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বারবার। বাবার মৃত্যু কিংবা পারিবারিক কোনো সিদ্ধান্ত—সবসময় পাশে থেকে বিবৃতি দিয়েছে মায়ামি। -- টি স্পোর্টস

বরাবরের মতো এবারও মেসির জাতীয় দল থেকে অবসরের খবরে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন মায়ামির সভাপতি ও সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ইনস্টাগ্রামে সাবেক এই ইংলিশ তারকা লেখেন, ‘এটাই সেই মুহূর্ত, যখন পেছনে ফিরে তাকিয়ে আমরা অনুভব করতে পারি—স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা এক তরুণ আর তার মহত্ব দেখার সুযোগ পেয়ে আমরা কতটা সৌভাগ্যবান ছিলাম...।

‘লিও, তুমি নিজের, পরিবারের, বন্ধুদের আর পুরো দেশের জন্য এক অনন্য গর্ব... সবার সামনে উদাহরণ তৈরি করেছ আর শুধু আর্জেন্টিনায় নয়, সারা বিশ্বের লাখ লাখ বাচ্চার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছ।

তিনি আরও যোগ করেন, ‘লিও, তুমি তোমার দেশকে সবচেয়ে বড় উপহারটা দিয়েছ, আর সেটার জন্য তোমার লেগ্যাসি সারা জীবন অমর হয়ে থাকবে... আর্জেন্টিনার হয়ে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য অনেক অভিনন্দন।

  • সর্বশেষ