শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ইতিহাস গড়ে ম্যানসিটিতে এনজো ফার্নান্দেজ

দলবদলের শেষ দিনে ফুটবলবিশ্বে এক বিশাল ধামাকা সৃষ্টি করল ম্যানচেস্টার সিটি। চেলসির আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ১২৫ মিলিয়ন পাউন্ডের (১৪৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে দলে ভেড়াল দ্য সিটিজেনসরা।

এই চুক্তির মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে আলেকজান্ডার ইসাকের সাথে যৌথ-ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ডের ভাগ বসালেন। উভয় ক্লাব গত ২৪ ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে শেষতক একটি চুক্তিতে পৌঁছেছে।

২৫ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী তারকা ম্যানচেস্টার সিটির সাথে ২০৩১ সাল পর্যন্ত একটি পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন, যেখানে ক্লাবের পক্ষ থেকে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ (অপশন) থাকবে। চেলসির কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ইতিমধ্যে সিটির একাডেমিতে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২৩ সালে ফার্নান্দেজ তৎকালীন ব্রিটিশ রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন। তার এই সর্বশেষ দলবদলটি গত গ্রীষ্মে লিভারপুলের আলেকজান্ডার ইসাকের জন্য দেওয়া ১২৫ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ।

Advertisement

ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ এনজো মারেস্কা চেলসিতে থাকার সময় এনজোর সাথে কাজ করেছিলেন। ইতিহাদ স্টেডিয়ামে নিজের মিডফিল্ড পুনর্গঠন করতে তিনি এই আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন।

চেলসি এই মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করতে না পারায় এনজো নিজেই ক্লাব ছাড়ার এবং মারেস্কার প্রজেক্টে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

 

  • সর্বশেষ