শিরোনাম
◈ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর ◈ নেপাল-চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৪৬২ ◈ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান ◈ মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার (ভিডিও) ◈ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ◈ প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কা থেকে সরে যা‌চ্ছে , আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে ভারত ◈ সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, কোথায় হারাচ্ছে তারা? উদ্বেগ বাড়ছে পরিবারের (ভিডিও) ◈ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী ◈ যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দাবি, বি‌লিয়ন ডলার ব্যায়ে বোয়িং থেকে আরো বিমান কিনছে বাংলাদেশ ◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৪ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কা থেকে সরে যা‌চ্ছে , আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ৬ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও আনুষ্ঠানিকভাবে নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করেনি।

আগামী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি হওয়ার কথা। আইসিসির সম্প্রসারিত মহিলা ক্রিকেট সূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশের।

আইসিসির মহিলা ইভেন্টের সাইকেল অনুযায়ী মূলত শ্রীলঙ্কাকেই এই টুর্নামেন্টের আয়োজক করা হয়েছিল। কিন্তু দেশটির ক্রিকেট প্রশাসন নিয়ে অনিশ্চয়তার কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। -- আজকাল

শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসন বর্তমানে সরকার-নিযুক্ত একটি ট্রান্সফরমেশন কমিটির তত্ত্বাবধানে রয়েছে। ক্রিকেট বোর্ড পরিচালনায় সরকারি হস্তক্ষেপের এই বিষয়টি নিয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে আইসিসি।

গত জুলাইয়ে আইসিসি বোর্ড জানিয়েছিল, এসএলসির নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। তবে দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করে তারা। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইসিসি বোর্ডের সভায় এসএলসির প্রতিনিধিত্বের সুযোগও বহাল রাখা হয়নি।

নতুন সংবিধানের খসড়া নিয়ে কাজ এগোলেও সেটিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংসদে উপস্থাপন করতে হবে। ফলে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। 

শ্রীলঙ্কার পরিবর্তে ভারতকে আয়োজক করার বিষয়টি এখন আইসিসির বিবেচনায় সবচেয়ে এগিয়ে। মহিলা ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে ভারতের রয়েছে অভিজ্ঞতা। ২০২৫ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপও আয়োজন করেছে দেশটি।

এ ছাড়া ভারতের বিভিন্ন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, প্রয়োজনীয় পরিকাঠামো এবং আয়োজক হিসেবে বিসিসিআইয়ের অভিজ্ঞতা, সব মিলিয়ে মাত্র কয়েক মাসের নোটিশে ছ'দলের একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য ভারতকে উপযুক্ত মনে করা হচ্ছে।

তবে এখনই ভারতকে চূড়ান্ত আয়োজক বলা যাচ্ছে না। আইসিসির পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শ্রীলঙ্কার জন্য এই ঘটনা নিঃসন্দেহে বড় ধাক্কা। প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের অধিকার শেষ পর্যন্ত হারাতে হচ্ছে দেশটিকে। নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ছয় মাসেরও কম সময় আগে আয়োজক দেশ পরিবর্তনের ঘটনাও তাই আইসিসির নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই নতুন প্রতিযোগিতাকে ঘিরে বাড়তি অনিশ্চয়তা তৈরি করেছে।

  • সর্বশেষ