শিরোনাম
◈ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী ◈ যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দাবি, বি‌লিয়ন ডলার ব্যায়ে বোয়িং থেকে আরো বিমান কিনছে বাংলাদেশ ◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র ◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কোচ গৌতম গম্ভী‌রের মু‌খে হাসি ফিরলো! দলে ফিরছেন চোট পাওয়া তিন অলরাউন্ডার 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে স্বস্তি বাড়ল গৌতম গম্ভীরের। চোট পাওয়া তিন অলরাউন্ডার সুস্থ। দলে ফেরার অপেক্ষায় তাঁরা। আফগানিস্তান সিরিজের দলেই দেখা যেতে পারে তাঁদের।

ভারতীয় দলের তিন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর সুস্থ হয়ে উঠেছেন। আপাতত বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন তাঁরা। সেখানেই ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় হার্দিক।

জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিটনেস টেস্ট দেবেন তিন ক্রিকেটার। তার পরেই তাঁদের দলে ফেরানো হতে পারে। এই সপ্তাহে আফগানিস্তান সিরিজ়ের জন্য দল ঘোষণা করতে পারেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তার আগেই সম্ভবত ফিটনেস টেস্ট হবে যাবে।

বোর্ডের এক সূত্র বলেছে, “হার্দিক ও নীতীশ পুরো সুস্থ। আফগানিস্তানের বিরুদ্ধে দলঘোষণার আগে বোর্ডের প্রধান কাজ ওয়াশিংটনকে সুস্থ করে তোলা। আশা করছি, আফগানিস্তান সিরিজের আগে ও পুরো তৈরি হয়ে যাবে।

তবে সকলের নজর রয়েছে জসপ্রীত বুমরাহের উপর। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে খেলতে পারেননি তিনি। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। আপাতত উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন বুমরাহ। অনুশীলন শুরু করেছেন তিনি। তাঁকে নিয়ে বোর্ডের ওই সূত্র বলেছে, ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে চলছে বোর্ড। ওর হাঁটুর দিকে নজর রাখা হচ্ছে। ধীরে ধীরে ওকে ফেরানো হবে। আমরা চাই না, বুমরাহ আবার চোট পাক। তাই ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না।

  • সর্বশেষ