শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৫:১৯ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড!

ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। আজ সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এই মহাতারকা। 

২০০৫ সালের আগস্টে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর থেকে ২১ বছরে অসংখ্য রেকর্ড গড়েছেন মেসি। তার ঝুলিতে রয়েছে ৮টি ব্যালন ডি'অর এবং রেকর্ড সংখ্যক দলীয় ও ব্যক্তিগত অর্জন।

মেসির শিরোপা জয় শুরু ২০২১ সাল থেকে। ২০২১ থেকে ২০২৪—এই চার বছরে মেসি জিতেছেন দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ।

জাতীয় দলের জার্সিতে কিছুই জিততে পারেন না—সমর্থকদের এই অপবাদ মাথায় নিয়ে ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে হারের পর অভিমানে একবার অবসর ঘোষণা করেছিলেন মেসি। কিন্তু পরে ফিরে এসে ক্যারিয়ারের শেষ অর্ধে সব অপূর্ণতা ঘুচিয়েছেন।

Advertisement

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। দেশটির জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করায় এগিয়ে শুধু পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোল

২০১২ সালে ক্লাব ও দেশের হয়ে এক বছরে ৯১টি গোল করে বিশ্বরেকর্ড গড়েন।

ইউরোপিয়ান গোল্ডেন বুট

রেকর্ড ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের অনন্য কীর্তি তার। বিশ্বকাপ ও আন্তর্জাতিক রেকর্ডবিশ্বকাপে সর্বাধিক ম্যাচ

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির দখলে।

বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্ট

ফুটবল ইতিহাসে বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি গোলে সহায়তা করার রেকর্ডও তার।

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্ট

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা তিনি।

কোপা আমেরিকা রেকর্ড

টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড মেসির।

ক্লাব ও লিগ রেকর্ড লা লিগায় সর্বোচ্চ গোল

বার্সেলোনার হয়ে লা লিগায় ৪৭৪টি গোল করে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি।

লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল

২০১১-১২ মৌসুমে লা লিগায় একাই ৫০টি গোল করেছিলেন মেসি।

পিচিচি ট্রফি

রেকর্ড ৮ বার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি জয়। 

  • সর্বশেষ