শিরোনাম
◈ পে স্কেলের সর্বনিম্ন-সর্বোচ্চ মূল বেতনের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল অব ফেমে ‌বিশ্ব টে‌নিসের সুপার স্টার রজার ফেদেরার

স্পোর্টস ডেস্ক : টেনিসের সব কীর্তিমানদের সামনে ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন আরেক কিংবদন্তি রজার ফেদেরার। অসাধারণ এই প্রাপ্তিকে তিনি বর্ণনা করলেন ‘জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর একটি’ হিসেবে।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে রোববারের এই অনুষ্ঠানে বিলি জিন কিং ও জন ম‍্যাকেনরোসহ উপস্থিত ছিলেন খেলাটির আরও অনেক তারকা। তাদের সামনে এত বড় সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এককে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। ফিরে তাকান সাফল্যে ভরা ক্যারিয়ারের দিকে।

১৯৯৮ সালে ১৬ বছর বয়সে মূল ট্যুর প্রতিযোগিতায় অভিষেকের পর, টেনিস কোর্টে অবিশ্বাস্য এক সফর শেষে ২০২২ সালে ক্যারিয়ারের ইতি টানেন ফেদেরার। উইম্বলডনে রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন ও একটি ফরাসি ওপেন জেতেন এই সুইস তারকা। -- বি‌ডি‌নিউজ

অনেক অনেক অর্জনের পরও এদিনের প্রাপ্তি যে কত বড়, সেটাই ফুটে উঠল ফেদেরারের কণ্ঠে আমার জীবনের সবচেয়ে সম্মানের অর্জনগুলোর একটি এটি।

তারা এটাকে হল অব ফেম বলে, কিন্তু খ্যাতি অর্জন কখনোই লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল জীবনটা এমন কিছু করে কাটানো যেটা করতে আমি ভালোবাসি, সেইসব মানুষদের সঙ্গে কাটানো এই খেলাকে আমার মতোই যারা ভালোবাসে।

  • সর্বশেষ