শিরোনাম
◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খা‌নের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পা‌কিস্তান বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ পি‌সিবির

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের মাঝে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচারের বিষয়টি মানতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মহসিন নকভিরা সরকারি ভাবে প্রতিবাদ জানালেন সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসকে।

ইমরানের দুই ছেলে সুলেমান খান এবং কাসেম খানের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দ্বিতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে সুলেমান এবং কাসেমের সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। টেস্ট সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসের হয়ে সাক্ষাৎকারটি নেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটন। তাতে জেলবন্দি ইমরানের শারীরিক এবং মানসিক দুরবস্থা, পাকিস্তান সরকারের নির্যাতন নিয়ে মুখ খোলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ছেলেরা। -- আনন্দবাজার

যেগুলি পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের পক্ষে অস্বস্তির। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আবার শরিফ মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। স্বভাবতই বিরক্ত হন তিনি। 

স্কাই স্পোর্টসকে ওই সাক্ষাৎকার সম্প্রচার বন্ধ করতে বলে পিসিবি। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এর পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে যোগাযোগ করেন পিসিবি কর্তারা। সম্প্রচার বন্ধ করা না হলে মধ্যাহ্নভোজের বিরতির পর দল না নামানোরও হুঁশিয়ারি দেওয়া হয় পিসিবির পক্ষ থেকে। শেষ পর্যন্ত ইসিবির হস্তক্ষেপে সময় মতোই মাঠে নামেন বাবর আজ়মেরা। 

স্কাই স্পোর্টস কর্তৃপক্ষের উপর ক্ষুদ্ধ পিসিবি কর্তারা। চ্যানেল কর্তৃপক্ষকে সরকারি ভাবে অসন্তোষের কথা জানানো হয়েছে। আপত্তি জানানোর পরও স্কাই স্পোর্টস কেন ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে, তাও জানতে চেয়েছেন পিসিবি কর্তারা।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ইমরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দেশের ২২ জন প্রাক্তন অধিনায়ক চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। সুনীল গাওস্কর, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, ডেভিড গাওয়ার, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, অর্জুন রণতুঙ্গা, অ্যালিস্টার কুক, জন রাইট, স্টিভ ওয়ের মতো প্রাক্তনেরা তাতে সই করেছেন। 

গত ফেব্রুয়ারিতেও ১৪ জন প্রাক্তন অধিনায়ক চিঠি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রীকে। সব মিলিয়ে ইমরানকে জেলবন্দি করে রাখায় ক্রিকেট মহলের চাপ তৈরি হচ্ছে শাহবাজ় সরকারের উপর।

  • সর্বশেষ