শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০২:০৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ। কিন্তু ভাগ‌্য মন্দ। মাত্র ১০২ রান! আধুনিক টি-টোয়েন্টিতে যেকোনো দলের চেজ করার জন্য মামুলি লক্ষ্য। তবে এতো কম রান নিয়েও দুর্দান্ত লড়াই করলেন বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) বোলাররা। ভিক্টোরিয়া ক্রিকেট একাদশকে প্রায় আটকেই দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত জেতা হয়নি বাংলাদেশের প্রতিনিধিদের। ১ উইকেটের হারে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের।

আগে ব্যাট করতে নেমে ১০১ রানে গুটিয়ে যায় এইচপি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল ও ১ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ভিক্টোরিয়া। রোমাঞ্চকর জয়ে সবার আগে ফাইনালে উঠলো তারা।

ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে হাবিবুর রহমান সোহানের উইকেট হারালেও জিসান আলম ও আরিফুল ইসলামের ব্যাটে প্রতিরোধ গড়েছিল টাইগাররা। তবে ২০ বলে ৩০ রান করে জিসান, আর ১০ বলে ১৯ রান করে আরিফুল ফিরলে এইচপির আর কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেননি।

সাব্বির রহমান এদিন বড় ইনিংস খেলতে পারেননি। ৮ বলে ৫ রান করে ফিরেছেন তিনি। ইরফান শুক্কুর, শামীম হোসেন পাটোয়ারী আবারও ব্যর্থ। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ১০ ও আবু হায়দারের ১২ রানে লড়াকু সংগ্রহ পায় এইচপি। ভিক্টোরিয়ার হয়ে ৪টি উইকেট নিয়েছেন উইল সুতারল্যান্ড।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হ্যারি ডিক্সনের উইকেট হারালেও টিম রজার্স ও ক্যাম্পবেল কেলাওয়ের ব্যাটে ম্যাচে থাকে ভিক্টোরিয়া। ১৮ বলে ১৮ রান করেন রজার্স আর ২৮ বলে ২৩ রান করে ফিরেছেন কেলাওয়ে। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভিক্টোরিয়া।

মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে এইচপি। দ্রুত ভিক্টোরিয়ার ৯ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত জেতা হয়নি তাদের। ১ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এইচপির। এইচপির হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রুবেল।

  • সর্বশেষ