শিরোনাম
◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা ◈ তফসিলের আগেই মাঠে বিএনপি প্রার্থীরা, একক প্রার্থী নির্ধারণে বাড়ছে চ্যালেঞ্জ ◈ ৭৫ লাখ পাউন্ডে চেলসির গোলপোস্টের নতুন প্রহরী আ‌র্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : বিপিএল যে এবছর মাঠে গড়াবে না, সেই নিশ্চিত বলা যায়। তবে বিপিএল না হওয়ার কারণ ও না হলে ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতিটা হবে, সেটা কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চালিয়েছেন ক্রিকেটাররা। আলোচনায় এসব বিষয় নিয়ে বোর্ডের দেয়া ব্যাখায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।

রোববার ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সঙ্গে আলোচনার পর নাসির বলেন,  'বিপিএল কেন হবে না? এটা আমরা জিজ্ঞাসা করেছি। বোর্ড সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আমরা সন্তুষ্ট। -- ডেইলি ক্রিকেট

বিপিএল না হলে ক্রিকেটারদের বড় একটি আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সেই ক্ষতি পুষিয়ে দিতে বোর্ড কী ধরনের উদ্যোগ নিতে পারে, মূলত সেটিই আলোচনার অন্যতম বিষয় ছিল বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

তার ভাষ্য, 'বিপিএল বছর হচ্ছে না, সেটা মোটামুটি নিশ্চিত। তবে বিপিএল না হলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি হবে, সেই ক্ষতিটা বোর্ড কীভাবে পূরণ করতে পারে তা নিয়ে আমরা আলোচনা করছি।

ক্রিকেটারদের জন্য বিপিএলের বিকল্প মডেল দাঁড় করানোর বিষয়ে বিসিবির পরিকল্পনা নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন নাসির। এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়া হলেও বোর্ডের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। তার মতে, 'ক্রিকেট বোর্ড যে প্রস্তাবনা দিয়েছে, তা প্লেয়ারদের ভালোর জন্যই। আগামী ৫-১০ বছর পর আমরা কোথায় থাকব, সেটাতেই বেশি ফোকাস দেওয়া হচ্ছে। প্রস্তাবনাটি খারাপ মনে হয়নি।

  • সর্বশেষ