শিরোনাম
◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফাকে ঘুষ দিয়েছি‌লেন  আর্জেন্টিনার ব‌্যবসা‌য়ী বাবা-ছেলে 

স্পোর্টস ডেস্ক : বহুল আলোচিত দুর্নীতি কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ব্যবসায়ী হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস। বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো বড় ফুটবল প্রতিযোগিতার সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন তারা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছে এই স্বীকারোক্তি দেন বাবা ছেলে। সমঝোতার শর্ত অনুযায়ী, তাদের কাছ থেকে ৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হবে।

এর বিনিময়ে তাদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগে বিচার আর এগোবে না। হুগো ও মারিয়ানো জিনকিস আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লের সহমালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতি তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ফিফা, কনকাকাফ ও কনমেবলকে প্রতারণা করে লাভজনক সম্প্রচার ও বিপণন স্বত্ব পাওয়ার পরিকল্পনা করেছিলেন জিনকিসরা।

এজন্য ফুটবল কর্মকর্তাদের কয়েক কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘুষের লক্ষ্য ছিল ম্যাচের ফল প্রভাবিত করা নয়। বরং বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকাসহ বিভিন্ন প্রতিযোগিতার মিডিয়া ও বিপণন স্বত্ব নিজেদের হাতে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য।

ফিফার দুর্নীতি কাণ্ড ঘিরে ২০১৫ সালে শুরু হওয়া তদন্তে সংস্থাটির পাশাপাশি কনকাকাফ ও কনমেবলের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি ঘুষ, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন।

পরে বিভিন্ন মামলায় অনেকেই অপরাধ স্বীকার করেন অথবা দোষী সাব্যস্ত হন। দীর্ঘদিন চলা মামলায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে স্থগিত বিচার-সমঝোতায় পৌঁছান জিনকিস বাবা ছেলে। তারা অপরাধ স্বীকারের পাশাপাশি ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন। --- সূত্র: এএফপি

  • সর্বশেষ