শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৮:০৪ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির!

স্পোর্টস ডেস্ক : লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে মাঠের লড়াইয়ের বাইরেও তৈরি হয়েছিল উত্তেজনা। ম্যাচের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করে স্কাই স্পোর্টস। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি সাক্ষাৎকারটি প্রচার করা হলে লাঞ্চের পর মাঠে না নামার হুমকিও দেওয়া হয়েছিল। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

২০২২ সালের আগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক নানা অভিযোগের জেরে গত তিন বছর ধরে পাকিস্তানে কারাগারে বন্দি আছেন ইমরান খান। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পরিবার। সম্প্রতি তার চোখের সমস্যা নিয়েও খবর প্রকাশিত হয়। ইমরানের চিকিৎসার দাবিতে আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক চিঠি দিয়েছেন পাকিস্তান সরকারের কাছে। তাদের মধ্যে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও স্কাই স্পোর্টসের ব্রডকাস্টার মাইকেল আথারটন। -- ডেইলি ক্রিকেট

ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বুধবার লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন আথারটন। পরে সাক্ষাৎকারের একটি টিজার প্রকাশ করে স্কাই স্পোর্টস। সেখানে জানানো হয়, প্রথম দিনের লাঞ্চ বিরতিতে এটি সম্প্রচার করা হবে।

টিজার প্রকাশের পরই স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে পিসিবি। সাক্ষাৎকারটি প্রচার না করার অনুরোধ জানায় তারা। ক্রিকইনফোর দাবি, পিসিবির অনুরোধ না মানলে লাঞ্চের পর পাকিস্তানি খেলোয়াড়রা মাঠে নামবেন না, এমন হুমকিও দেওয়া হয়েছিল।

তবে পিসিবির আপত্তি উপেক্ষা করে শেষ পর্যন্ত ১৮ মিনিটের সেই সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস। সামান্য বিলম্ব হলেও বেলা ২টা ৪০ মিনিটের দিকে সম্প্রচার শেষ হয়। তখন দ্বিতীয় সেশনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান দল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে নামেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা।

পাকিস্তানে ম্যাচটির সম্প্রচারকারী পিটিভি অবশ্য সাক্ষাৎকারটি প্রচার করেনি। এ ঘটনায় স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও করেছে পিসিবি। তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটি।

  • সর্বশেষ