শিরোনাম
◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেম‌সে ভালো করার প্রত‌্যাশা ব্যাডমিন্টনের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিলসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন কমিটির সদস্যরা। এরপর দায়িত্ব গ্রহণ ও পরিচিতি পর্ব শেষে ফেডারেশনের বিগত দিনের কার্যক্রম ও হিসাব-নিকাশ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে ব্যাডমিন্টনের উন্নয়ন ও ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল করার করণীয় নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।

সভায় বিশেষ গুরুত্ব পায় আসন্ন এশিয়ান গেমস ব্যাডমিন্টন। এই প্রতিযোগিতায় ভালো ফল করার লক্ষ্য নির্ধারণ করে খেলোয়াড়দের প্রস্তুতি, প্রশিক্ষণ ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এশিয়ান গেম‌সে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়