শিরোনাম
◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৫:৩৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিফার অ‌ফি‌সিয়াল পরিসংখ্যানে এবা‌রের বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আগামী ১২ জুলাই অনু‌ষ্ঠিত হ‌বে আ‌র্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম‌ধ্যে বিশ্বকা‌পের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। খেলা শুরু হ‌বে বাংলা‌দেশ সময় সকাল ৭টায়। এর মাঝেই ফিফার অফিসিয়াল পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে ফুটবলাররা নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন কোচ লিওনেল স্কালোনির ফুটবল দর্শন।

টুর্নামেন্টের কোনো কোনো ম্যাচে হয়তো তাদের প্রত্যাশার চেয়ে বেশি ভুগতে হয়েছে; যেমনটা দেখা গেছে মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয়ের ম্যাচে; তা সত্ত্বেও নিজেদের চেনা ছন্দ ও শক্তি ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। -- নিউজ২৪

ফিফার অফিশিয়াল র‍্যাংকিং ও পরিসংখ্যান অনুযায়ী, আক্রমণাত্মক ফুটবল এবং বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার দক্ষতায় টুর্নামেন্টের অন্য যেকোনো দলের চেয়ে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই মুহূর্তে তিনটি প্রধান ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা: সর্বোচ্চ গোল, সর্বোচ্চ পাস এবং পাসের নিখুঁততা। প্রথম পরিসংখ্যানটি প্রতিপক্ষের ডি-বক্সে আর্জেন্টিনার আক্রমণভাগের ভয়ংকর রূপকে তুলে ধরে।

Advertisement

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে চলতি বিশ্বকাপের  কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল করেছে আর্জেন্টিনা। আর এই গোলবন্যার সিংহভাগ কৃতিত্ব লিওনেল মেসির, যিনি ইতোমধ্যে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন।

তবে যে দুটি পরিসংখ্যান স্কালোনির দলের আসল খেলার ধরন বা ‘আইডেন্টিটি’ প্রকাশ করে, তা হলো পাসিংয়ের সংখ্যা ও এর কার্যকারিতা। ফিফার তথ্যমতে, পুরো বিশ্বকাপে আর্জেন্টিনা সবচেয়ে বেশি পাস সম্পন্ন করেছে; যার সংখ্যা ৩ হাজার ৪৪৬টি। এই তালিকায় ৩ হাজার ৩৮২টি পাস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন এবং ৩ হাজার ১২৬টি পাস নিয়ে তৃতীয় মরক্কো।

শুধু পাসের সংখ্যার দিক থেকেই নয়, বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে নিখুঁতভাবে সতীর্থদের কাছে বল পৌঁছানোর ক্ষেত্রেও শীর্ষে আলবিসেলেস্তেরা। ৯১ শতাংশ পাসের সফলতার হার নিয়ে তারা টেবিলের সবার ওপরে। স্পেনও অবশ্য সমান ৯১ শতাংশ নিখুঁত পাস দিয়েছে, তবে সংখ্যার বিচারে তারা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে। আর ৮৯ শতাংশ নিখুঁত পাস নিয়ে এই তালিকার তিনে আছে মরক্কো।

এই পরিসংখ্যান পরিষ্কার প্রমাণ করে যে, আর্জেন্টিনা কেবল মাঠজুড়ে বলের আদান-প্রদানই বেশি করছে না, বরং পাস দেওয়ার ক্ষেত্রে ভুলও করছে সবচেয়ে কম। এটিই স্কালোনির ফুটবল দর্শনের মূল ভিত্তি; যেখানে দল বলের নিয়ন্ত্রণ রেখে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখবে এবং বলের ওপর নিয়ন্ত্রণ না হারিয়েই প্রতিপক্ষের ওপর আক্রমণ চালাবে।

  • সর্বশেষ