শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৯:০৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টোকসের অবসর ঘোষণার ভিডিও নিয়ে বিতর্ক, ইং‌লিশ ক্রিকেট বোর্ডক চিঠি পাঠালো আইসিসি

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনে ড্রেসিংরুমে সতীর্থদের নিজের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানান বেন স্টোকস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মিডিয়া দল সেই মুহূর্তের ভিডিও ধারন ক‌রে,পরে ম্যাচ চলাকালীন চা-বিরতির ঠিক আগে ভিডিওটি সম্প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এবার সেই ভিডিও প্রকাশের ঘটনায় ইসিবির  কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের সময় ড্রেসিংরুমের ভেতরের অডিও ও ভিডিও ধারণ এবং তা প্রকাশ করা প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এরিয়া (পিএমওএ) নীতিমালার লঙ্ঘন। দুর্নীতি প্রতিরোধ কর্মসূচি হিসেবে চালু হওয়া এই নিয়মে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে কোন ধরনের রেকর্ডিং সরঞ্জাম ব্যবহার এবং ভেতরের সম্প্রচার নিষিদ্ধ। --- ডেইলি ক্রিকেট

শনিবার পাঠানো চিঠিতে আইসিসি জানিয়েছে, পিএমওএ-তে ধারণ করা কোনো ফুটেজে অডিও থাকা যাবে না এবং ম্যাচ শেষ হওয়ার আগে তা প্রকাশও করা যাবে না। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আইসিসি, আর ইসিবিও দেয়নি প্রতিক্রিয়া।

অবসরের ঘোষণা দেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে স্টোকস বলেছিলেন, ‘আমি শুধু বলেছিলাম, তোমরা তো মাইকেল লাম্ব আর নিল ফেয়ারব্রাদারের সঙ্গে কাজ করছ, যারা আমার সঙ্গেও কাজ করে। তোমরা নিজেরাই একটা পরিকল্পনা করে নাও।’

পরবর্তীতে আইসিসির এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৯ জুলাই) স্টোকস ব্যঙ্গাত্মকভাবে টুইট করেন, 'একে বের করে দাও।'

এদিকে, স্টোকসের বিদায়ের পর ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শুরু করেছে ইসিবি। সহ-অধিনায়ক হ্যারি ব্রুক দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেও চূড়ান্ত সিদ্ধান্তে সময় নিচ্ছে বোর্ড।

  • সর্বশেষ