শিরোনাম
◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৩:৩৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০০২ সা‌লের বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চাই, আমেরিকার লালকার্ড বিতর্কে ফিফাকে কটাক্ষ অলিভার কানের

স্পোর্টস ডেস্ক : বালোগান বিতর্ক’ আরও উসকে দিলেন জার্মানির কিংবদন্তি প্রাক্তন গোলরক্ষক অলিভার কান। ফিফার কাছে দাবি রাখলেন মাইকেল বালাকের হলুদ কার্ডের সিদ্ধান্ত বাতিল করে, ২০০২ বিশ্বকাপ ফাইনালটি আরও একবার আয়োজন করার!

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান যুক্তরাষ্ট্র এবং বসনিয়া-হারজেগোভিনা ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বিপক্ষের ফুটবলারকে ফাউল করার জন্য। লাল কার্ড দেখার কারণে প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু এরপরই আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন বালোগানের লালকার্ডের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার। ট্রাম্পের দৌত্যে রেফারির নেওয়া সিদ্ধান্তই পালটে দেয় ফিফা। বেলজিয়ামের বালোগানকে খেলার অনুমতি দেওয়া হয়। 

এরপরই ফিফার এই সিদ্ধান্ত নিয়ে গোটা ফুটবল বিশ্বেই তুমুল সমালোচনা শুরু হয়েছে। এবং তাতে এবার যোগ দিয়েছেন কিংবদন্তি জার্মান গোলরক্ষক। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘যদি আমরা নতুন করে ফুটবল ইতিহাস বিরুদ্ধে লিখি, তাহলে ফিফাকে আমরা ছোট্ট একটা পরামর্শ বা দাবি আছে বলতে পারেন। আমি চাই, ২০০২ বিশ্বকাপ ফাইনালে মাইকেল বালাককে দেখানো হলুদ কার্ডটি বাতিল করুক ফিফা। এই হলুদ কার্ডের কারণেই ফাইনালে খেলতে পারেনি বালাক। হলুদ কার্ডটি বাতিল করলে, বালাক ফাইনালে জার্মানির হয়ে মাঠে নামার সুযোগ পাবে। আর এই সুযোগে আমরা আবার ২০০২ বিশ্বকাপে ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে আরও একবার খেলব।

কানের এই মন্তব্য সাধারণভাবে মনে হতে পারে মজাদার। কিন্তু ‘বালোগান বিতর্ক’-কে মাথায় রাখলে তাঁর বক্তব্য কিন্তু ভীষণই শ্লেষাত্মক। ব্যঙ্গাত্মকভাবে ফিফাকে তিনি আক্রমণ করেছেন।

  • সর্বশেষ