শিরোনাম
◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৩:২৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তোস ক্লা‌বে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দেওয়া এই তারকাকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব সান্তোস। আপাতত কয়েক দিনের ছুটি দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

ক্লাব সূত্রে জানা গেছে, বিশ্বকাপ থেকে বিদায়ের মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্যই নেইমারকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে।

ছুটি শেষে তিনি ক্লাবে ফিরলে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা করবে সান্তোস।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তার ম্যানেজমেন্ট দলের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে সান্তোস কর্তৃপক্ষ। তবে বৈঠকের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঠিক হয়নি। - বি‌ডিপ্রতি‌দিন

Advertisement

একই সঙ্গে অনুশীলনে তার ফেরার সময়সূচিও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত ১০ দিনের বিশ্রামে থাকবেন নেইমার।

এদিকে ব্রাজিলিয়ান লিগে ফেরার প্রস্তুতি শুরু করেছে সান্তোস। আগামী ১৬ জুলাই বোটাফোগোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেইমারকে ছাড়াই দল গুছিয়ে নিচ্ছেন প্রধান কোচ কুকা।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বার্তায় তিনি লেখেন, ‘আমি তোমাকে একজন বাবা হিসেবে অনুরোধ করছি, ফুটবল খেলা চালিয়ে যাও। পায়ের নিচে বল নিয়ে সেই আনন্দটা আবার খুঁজে নাও। মাঠে তোমার চেনা হাসিটা ফিরিয়ে আনো।

সবচেয়ে বড় কথা, তুমি সুস্থ আছ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

অন্যদিকে, ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার ইঙ্গিত দিয়েছেন, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।

তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করলাম। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

  • সর্বশেষ