শিরোনাম
◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে?

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরের অভিযোগে রেফারিং বিতর্কে ফিফার তদন্ত, আর্জেন্টিনার কী হবে?

রাউন্ড অব সিক্সটিনে মিসরের বিপক্ষে কামব্যাকের অসাধারণ গল্প লিখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গোল বাতিল ও পেনাল্টি না দেওয়া ২ গোলে এগিয়ে থেকেও হেরে যাওয়া মিসর ফিফায় তদন্তের দাবি করেছে। এখন প্রশ্ন হলো তদন্তে মিসর জয়ী হলে কী ঘটবে?

আটলান্টায় শেষ ষোলোর ম্যাচটির পর মিসরের কোচ হোসাম হাসান প্রকাশ্যে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেন। সংবাদ সম্মেলনে হাসান অভিযোগ করেন, ম্যাচের ফল ‘আগেই ঠিক করা ছিল’ এবং ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ সৃষ্টি করা হয়েছিল।

মিসরের মূল আপত্তি দুটি সিদ্ধান্ত নিয়ে। প্রথমটি, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের গোল বাতিল বিষয়ে। দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকলেও সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি। 

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা দাবি। এখন পর্যন্ত ফিফা মিসরের এই আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। তবে শেষ পর্যন্ত তদন্ত হলে এবং মিসর এতে জয়ী হলেও ম্যাচের রেজাল্ট পরিবর্তন হবে না কিংবা ম্যাচটি আবার আয়োজন করা হবে না। অর্থাৎ এই তদন্তের সঙ্গে আর্জেন্টিনার কোনও লেনাদেনা নেই। 

Advertisement

তাছাড়া মিসরের আবেদনও হলো ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের যেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়া হয়।  তাদের ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে দাবি মিসর ফুটবল সংস্থার।

তদন্ত হলে এবং যদি রেফারির ভুল প্রমাণ হয়- তাহলে বড় শাস্তির মুখে পড়বে রেফারি ও লাইন্সম্যান। তাছাড়া ভিএআর টিমও শাস্তির মুখোমুখি হতে পারে। মিসর কোচের মন্তব্যের কারণে ফিফার শাস্তিও লাঘব হতে পারে।

 

  • সর্বশেষ