শিরোনাম
◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১ ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা ◈ ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরের গোল বাতিল, আর্জেন্টিনারটি বহাল : ফিফার নিয়মে কী বলা আছে?

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারি ও ভিএআরের দুইটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এমনকি মিসরের খেলোয়াড়রাও রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। প্রশ্ন উঠেছে, ফিফা কি নির্দিষ্ট কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে?

যদিও ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। তবে এবার আসা যাক মূল ঘটনায়। মিসরের দ্বিতীয় গোলটি বিল্ড-আপে ফাউলের কারণে ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। অন্যদিকে আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহাম্মদ সালাহ ডি-বক্সে ফাউলের দাবি তুললেও, সেটি ভিএআরে পর্যালোচনা করেননি রেফারি।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় প্রতিপক্ষের পায়ে বুট দিয়ে মাড়িয়ে দিলে আঘাতের তীব্রতা, উদ্দেশ্য ও গতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। মিসরের গোলের আগে দৌড়ানোর স্বাভাবিক গতিতে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে সামান্য স্পর্শ লাগে। নিয়ম অনুযায়ী রেফারি এটিকে অসতর্ক ফাউল হিসেবে বিবেচনা করেন এবং মিসরের দ্বিতীয় গোলটি বাতিল করেন।

এবার আসা যাক আর্জেন্টিনার তৃতীয় গোলের ঘটনায়। সেটিও প্রায় একই ধরনের বিল্ড-আপ থেকে আসে এবং প্রেক্ষাপটও ছিল অনেকটা একই। বল নিয়ে আর্জেন্টিনার বক্সে ঢুকেছিলেন সালাহ। ঠিক তখনই ট্যাকল করে বল দখলে নেন হুলিয়ান আলভারেজ। ওই ট্যাকলের পর বক্সের ভেতরেই পড়ে যান সালাহ। এরপর সেখান থেকেই দ্রুত আক্রমণ গড়ে তুলে গোল করে আর্জেন্টিনা।

মিসর পেনাল্টির দাবি তুললেও রেফারি ভিএআরের সহায়তা নেননি। ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনো ডিফেন্ডার যদি ট্যাকলের সময় প্রথমে পরিষ্কারভাবে বল স্পর্শ করেন এবং এরপর স্বাভাবিক গতির কারণে শারীরিক সংঘর্ষ হয়, তাহলে সেটিকে ফাউল হিসেবে গণ্য করা হয় না।

তবে মূল বিতর্ক অন্য জায়গায়। মিসরের গোলের আগে সম্ভাব্য ফাউলের ঘটনা ভিএআরে দেখে গোল বাতিল করা হলেও, সালাহর পেনাল্টির দাবিটি কেন ভিএআরে পর্যালোচনা করা হলো না—এ প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 

এর আগে, গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও একই ধরনের একটি ঘটনায় রেফারি ফাউল আমলে নেননি। সেই আক্রমণ থেকেই গোল করেছিলেন ম্যাক অ্যালিস্টার। একের পর এক এমন বিতর্কিত সিদ্ধান্তে এবারের বিশ্বকাপে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তীব্র প্রশ্নবাণের মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়