শিরোনাম
◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা ◈ ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা ◈ সাজেক বন্ধ ঘোষণা, সড়ক তলিয়ে আটকা ৫ শতাধিক পর্যটক ◈ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসেও টিকে রইল এই ভবন, আহত হননি কোনো বাসিন্দা ◈ তিস্তা ইস্যুতে বাংলাদেশ-চীন সমন্বয়, ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ হজের খরচ বাড়াচ্ছে সৌদি সরকার

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি, বিতর্কের ঝড়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার পাঁচজন ম্যাচ কর্মকর্তা। ফিফার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, ম্যাচের প্রধান রেফারি থাকবেন ফাকুন্দো তেলো। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্তিয়ান নাভারো। অর্থাৎ ম্যাচ পরিচালনার পুরো দলই আর্জেন্টিনার।

এই নিয়োগ নিয়ে অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন। কারণ আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে টিকে রয়েছে। তারা সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উঠলে ফ্রান্স বা মরক্কোর যেকোনো এক দলের মুখোমুখি হতে পারে। তাই সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

তবে ফিফার নিয়ম অনুযায়ী, একই দেশের কর্মকর্তাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ রেফারি দল গঠন করা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক টুর্নামেন্টে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না।

২০২৬ বিশ্বকাপেও শুরু থেকেই গ্রুপ পর্ব ও নকআউট পর্বে একই দেশের রেফারি দল নিয়োগের নীতি অনুসরণ করছে ফিফা। এখন পর্যন্ত কোনো ম্যাচেই নিজ দেশের খেলায় সেই দেশের রেফারিকে দায়িত্ব দেওয়া হয়নি।

এদিকে প্রধান রেফারি ফাকুন্দো তেলো এর আগেও একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় এসেছেন। ২০২২ সালে আর্জেন্টিনার ট্রোফেও দে কাম্পেওনেসের  ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের ম্যাচে তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এ ছাড়া ২০২২ বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের কোয়ার্টার ফাইনালেও মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়