শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌শ্বিন বল‌লেন, শেষ পর্যন্ত মূল ক্ষতিটা হবে ভারতীয় দলেরই

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে সঞ্জু স্যামসনকে বাদ দেয়া নিয়ে আলোচনা থামছেই না। এবার সেই বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রবিচন্দ্রন আশ্বিন। তাঁর মতে, স্যামসনকে বাদ দেওয়া শুধু একজন ক্রিকেটারের জন্যই নয়, পুরো দলের কাছে নেতিবাচক বার্তা নিয়ে যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সঞ্জু স্যামসন। পেয়েছিলেন প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আয়ারল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হন এই ভারতীয় ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও বিফল হওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাননি সুযোগ। এবার বাদ পড়লেন পুরো সিরিজ থেকেই।

নিজের ইউটিউব চ্যানেলে আশ্বিন বলেন, 'স্যামসন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ইনিংস খেলেছে। সেরা খেলোয়াড় হয়েছে। এরপর আইপিএলেও ভালো ছন্দে ছিল। এতটা ধারাবাহিক স্যামসনকে আগে খুব একটা দেখা যায়নি। তাই এমন সময়ে দল থেকে বাদ পড়াটা বিস্ময়কর।

তবে তাঁর বক্তব্য যে কোনভাবেই বৈভব সূর্যবংশীকে ঘিরে নয় তা স্পষ্ট করে দেন অশ্বিন। তিনি জানান, সূর্যবংশীর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এত দ্রুত তাঁকে সুযোগ দিতে গিয়ে স্যামসনের মতো একজন নিয়মিত ক্রিকেটারকে সরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল কি না, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন এই অফস্পিনার।

আশ্বিনের মতে, এমন সিদ্ধান্ত দলের অন্য ক্রিকেটারদের মনেও অনিশ্চয়তা তৈরি করতে পারে। কোনো খেলোয়াড় যদি মনে করেন, ভালো পারফরম্যান্সের পরও দলে তাঁর জায়গা নিশ্চিত নয়, তাহলে তিনি স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন না।

তিনি আরও বলেন, 'একজন ব্যাটারের যদি ২৫ বলে ৫০ রান করার সামর্থ্য থাকে, তবুও সে ঝুঁকি না নিয়ে ধীরগতিতে খেলতে চাইবে। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে পুরো দল। আশ্বিনের বিশ্বাস, এমন পরিস্থিতির চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় দলই। জিম্বাবুয়ে সিরিজে ঘোষিত স্কোয়াডে স্যামসনের পাশাপাশি বাদ পড়েছে অক্ষর প্যাটেল, হর্ষিত রানা ও অর্শদীপ সিং।

  • সর্বশেষ