শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন আনছেন স্কালোনি

কাবো ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত ১০টা) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য শুরুর একাদশ চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের তুলনায় তিনি তিনটি পরিবর্তন আনছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি সরাসরি একাদশ প্রকাশ না করলেও ইঙ্গিত দিয়েছেন, সংবাদমাধ্যমে যে তথ্য এসেছে, সেটিই প্রায় সঠিক। 'দল আমি ঠিক করে ফেলেছি। তবে এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলিনি। তবে মোটামুটি কী হচ্ছে, সেটা আপনারা জানেন। (এএফএর যোগাযোগ ব্যবস্থাপক) নিকো আমাকে বলেন, সংবাদমাধ্যমে কী আলোচনা হচ্ছে। আর সেটা প্রায় সঠিক দিকেই আছে,' বলেন স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তিনটি পজিশনেই পরিবর্তন আনছেন এই বিশ্বকাপজয়ী কোচ। রক্ষণভাগে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন নিয়মিত বাঁ-প্রান্তের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। চোট কাটিয়ে ওঠার সময় মেদিনা দারুণ খেললেও কাবো ভার্দের বিপক্ষে ম্যাচে শেষদিকে ক্র্যাম্পে ভুগেছিলেন। ফলে আবারও প্রথম একাদশে জায়গা পাচ্ছেন তাগলিয়াফিকো।

আক্রমণভাগেও আসছে পরিবর্তন। বিশ্বকাপে প্রথম চার ম্যাচে শুরু করা লাউতারো মার্তিনেজের জায়গায় খেলবেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও কাবো ভার্দের বিপক্ষে নিজের ছাপ রাখতে পারেননি লাউতারো। অন্যদিকে, বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালির চোটে ভোগা আলভারেজ এখন পুরোপুরি ফিট। তাই লিওনেল মেসির সঙ্গী হিসেবে এবার সুযোগ পাচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ড।

advertisement


তৃতীয় পরিবর্তনটি হচ্ছে মাঝমাঠে। কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ড প্রত্যাশামতো ছন্দে ছিল না। বদলি হিসেবে নেমে ভালো খেলেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার শুরুর একাদশে জায়গা পাচ্ছেন তিনি। পারেদেস দলে ফেরায় একাদশ থেকেও বাদ পড়ছেন থিয়াগো আলমাদা। পারেদেস খেলবেন ডিপ-লাইং মিডফিল্ডারের ভূমিকায়। ফলে এতদিন সেই দায়িত্ব পালন করা আলেক্সিস ম্যাক অ্যালিস্তার আরও সামনে উঠে এঞ্জো ফার্নান্দেজের পাশে খেলতে পারবেন।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

 

  • সর্বশেষ