শিরোনাম
◈ কক্সবাজারে টানা বৃষ্টিতে পাহাড়ধস, নিহত বেড়ে ১১ ◈ আর্জেন্টিনা-মিশর ম‌্যা‌চে মে‌সি‌দের জ‌য়ের সম্ভাবনা ৭০ ভাগ, জানিয়ে দিলো সুপার কম্পিউটার  ◈ বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চীফ হুইপ ◈ বিরোধীদলীয় নেতা-চীনা রাষ্ট্রদূত বৈঠক: রোহিঙ্গা সংকট, তিস্তা ও অর্থনৈতিক করিডোরে আলোচনা ◈ রাখাইনকে ঘিরে নতুন ভূরাজনীতি: মিয়ানমারের ভবিষ্যৎ নতুন করে লিখছে ভারত, চীন ও বাংলাদেশ ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, এখনো চূড়ান্ত হয়নি কাঠামো ◈ নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উদ্ভাবন ও অংশীদারিত্ব: জুবাইদা রহমান ◈ অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে শেষের পরিকল্পনা ◈ জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার ◈ সেনা মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি, বাঙ্কারে নেমে সৈনিকদের সঙ্গে মতবিনিময়, খেলেন একসঙ্গে খাবার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনা-মিশর ম‌্যা‌চে মে‌সি‌দের জ‌য়ের সম্ভাবনা ৭০ ভাগ, জানিয়ে দিলো সুপার কম্পিউটার 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনা‌লের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ৭ জুলাই রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেওয়া মোহামেদ সালাহর মিশর। এই হাইভোল্টেজ লড়াইকে সামনে রেখে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ সংস্থা অপ্টার সুপার কম্পিউটার। ম্যাচ শুরুর আগে ২৫ হাজার সিমুলেশন চালিয়ে তারা দেখেছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।

অপ্টার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।
 
তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও মাঠের লড়াই হতে পারে ভিন্ন। কারণ, দুই দলই আগের রাউন্ডে অতিরিক্ত ৩০ মিনিট খেলে এসেছে। ফলে তুলনামূলক কম বিশ্রাম নিয়ে এই ম্যাচে নামতে হচ্ছে উভয় দলকে। খেলোয়াড়দের ক্লান্তি, ফিটনেস এবং সম্ভাব্য চোট ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন দেখার বিষয়, সুপার কম্পিউটারের পূর্বাভাস সত্যি প্রমাণ করে আর্জেন্টিনা জয়ের হাসি হাসে, নাকি সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে ইতিহাস গড়ে মিশর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়