শিরোনাম
◈ যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ◈ কক্সবাজারে টানা বৃষ্টিতে পাহাড়ধস, নিহত বেড়ে ১১ ◈ আর্জেন্টিনা-মিশর ম‌্যা‌চে মে‌সি‌দের জ‌য়ের সম্ভাবনা ৭০ ভাগ, জানিয়ে দিলো সুপার কম্পিউটার  ◈ বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চীফ হুইপ ◈ বিরোধীদলীয় নেতা-চীনা রাষ্ট্রদূত বৈঠক: রোহিঙ্গা সংকট, তিস্তা ও অর্থনৈতিক করিডোরে আলোচনা ◈ রাখাইনকে ঘিরে নতুন ভূরাজনীতি: মিয়ানমারের ভবিষ্যৎ নতুন করে লিখছে ভারত, চীন ও বাংলাদেশ ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, এখনো চূড়ান্ত হয়নি কাঠামো ◈ নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উদ্ভাবন ও অংশীদারিত্ব: জুবাইদা রহমান ◈ অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে শেষের পরিকল্পনা ◈ জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার পেনাল্টির আগে নরওয়ের গোলরক্ষককে যা বলেছিলেন

বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন বদলি হিসেবে নামা নেইমার। তবে গোলের চেয়ে বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে তার কথোপকথন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফ্যান্টাস্টিকো-তে প্রকাশিত অডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নিল্যান্ডকে উদ্দেশ্য করে নেইমার বলেন, পেনাল্টিটা কোন দিকে মারব? কোন দিকে চাও? জবাবে নরওয়ের গোলরক্ষক হাস্যরসের সুরে বলেন, পোস্টে মারো, পোস্টে।

তবে শেষ পর্যন্ত নিখুঁত শটে বল জালে পাঠান নেইমার। নিল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু বলের জালে জড়ানো দেখেন। গোল উদযাপনের সময় ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষকের দিকে তাকিয়ে বলেন, আমার সঙ্গে চালাকি চলবে না! বোকা।

এর আগে ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টির সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গুইমারেসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিল্যান্ড। পরে নরওয়ে আরও একটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ে নেইমারের পেনাল্টি থেকে ব্রাজিল একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। অন্যদিকে, শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। ফলে ২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। ২০৩০ বিশ্বকাপ শুরু হওয়ার সময় ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের বয়স হবে ২৮ বছর, যা দেশটির বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ট্রফিখরা হিসেবে বিবেচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়