শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'মিশ‌রে আ‌ছে ২৬ জন মে‌সি, আ‌র্জেন্টিনায় ১ জন’ : আজ রা‌তে দু'দ‌লের লড়াই

স্পোর্টস ডেস্ক : শি‌রোনা‌মের কথা‌টি শুন‌তে ভা‌লো না লাগ‌লেও স‌ত্যি যে এবা‌রের বিশ্বকা‌পে মিশ‌রের দ‌লে ২৬ জন শ‌ক্তিমান ফুটবলার র‌য়ে‌ছে যারা কীনা পারফর‌মে‌ন্সে লিও‌নেল মে‌সির সমতুল‌্য। এমটাই দা‌বি মিশ‌রের সহকা‌রি কো‌চ ইব্রা‌হিম হাসা‌নের। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ সামনে রেখে মিশরের সহকারী কোচ মূলত বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনকে সমান গুরুত্ব দিতে এ মন্তব্য করেছেন। চ্যাম্পিয়নদের বিপক্ষে ভড়কে না গিয়ে, মেসি-মার্তিনেসদের নিয়ে না ভেবে, নিজেদের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শও সালাহদের দিয়েছেন তিনি।

বি‌ডি‌নিউজ জানায়, আটলান্টায় ৭ জুলাই বাংলা‌দেশ সময় রাত ১০টায়  কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। লিওনেল স্কালোনির দল এবার এসেছে শিরোপা ধরে রাখার অভিযানে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার হাতছানি মিশরের সামনে।

এই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে অনুমিতভাবে বাজি ধরার লোক বেশি। কেননা, দলটির আক্রমণভাগে আছেন মহাতারকা মেসি। চলতি আসরে এ পর্যন্ত সাত গোল করেছেন তিনি। প্রতি ম্যাচে বেঁধে দিচ্ছেন জয়ের সুর। মিশরের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার প্রত্যাশার ভরকেন্দ্রে থাকবেন মেসি।

আর মিশর তাকিয়ে থাকবে বিশেষ করে সালাহর দিকে। তবে, দলের বাকিরাও যে গুরুত্বপূর্ণ, মেসির মতো তারাও ম্যাচের নির্ণায়ক হয়ে উঠতে পারেন, মিশরীয় চ্যানেল সাদা আল-বালাদকে সে কথাই বলেছেন হাসান।

advertisement

তাদের মেসি আছে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে, ২৬ জন মেসিও আছে এবং আশা করি, সৃষ্টিকর্তা আমাদের পুরস্কৃত করবেন। আমরা মেসিকে নিয়ে ভাবছি না; ছেলেদের আমরা বলেছি মাঠে যাও এবং প্রতিপক্ষের ওপর মনোযোগ না দিয়ে নিজেদের খেলাটা খেলো।

মেসির বিপক্ষে খেলা? এমনকি, এটা নিয়ে আমরা ভাবিও না। আমরা মনোযোগ দিচ্ছি মিশর জাতীয় দলে। প্রতিটি ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, সেখানে মেসি বা অন্য যেকোনো প্রতিপক্ষই থাকুক না কেন। আমাদের মোহামেদ সালাহ এবং শীর্ষ পর্যায়ের এক দল খেলোয়াড় আছে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর মঞ্চে উঠে আসা মিশর এখন আরও আত্মবিশ্বাসী। প্রতিযোগিতায় যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার লক্ষ্য জানালেন হাসান। শুরুর দিন থেকে খেলোয়াড়দের আমরা বলেছি যে, আমরা স্রেফ অংশ নিতে আসিনি। আমাদের লক্ষ্য টুর্নামেন্টের যতদূর সম্ভব যাওয়া।

  • সর্বশেষ