শিরোনাম
◈ দেশের সব মাদ্রাসার জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা ◈ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসেও টিকে রইল এই ভবন, আহত হননি কোনো বাসিন্দা ◈ তিস্তা ইস্যুতে বাংলাদেশ-চীন সমন্বয়, ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ হজের খরচ বাড়াচ্ছে সৌদি সরকার ◈ সবই টাকার খেলা, মেসিকে টিকিয়ে রাখতেই অন্যায়: ফিফার বিরুদ্ধে মিশর কোচের বিস্ফোরক অভিযোগ ◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল ও পর্তুগালের বিদায়ের পর আ‌র্জেন্টিনার কোচ বল‌লেন, বিশ্বকাপে ফেভারিট দল থাক‌লো না 

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনার কোচ লিও‌নেল স্কা‌লোনি  বিশ্বকাপে এবার আর কোনো দলকে আলাদা করে ফেভারিট বলতে পারছেন না। ঐতিহ্যবাহী বা শক্তিশালী দলগুলোকেও প্রতিটি ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বলে মনে করেন তি‌নি।

ডালাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। এখানে আর কোনো স্পষ্ট ফেভারিট নেই।-- টি স্পোর্টস

গ্রুপ পর্বে টানা তিন জয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও নকআউটের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বড় ধাক্কা খেতে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয় আর্জেন্টিনাকে।

শুধু আর্জেন্টিনাই নয়, অন্য বড় দলগুলোর অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক ছিল না। গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট রানার্সআপ ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টিতে পাওয়া গোলে। 

পর্তুগালের বিপক্ষে স্পেনের জয় এসেছে নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে। পরপর দুই দিন হেরে বিদায় নিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। এর আগে রাউন্ড অব ৩২ থেকে ফিরেছে জার্মানি ও নেদারল্যান্ডস। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে তো গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এসব উদাহরণ টেনে স্কালোনি বলেন, এবার কোনো ফেভারিট দল নেই।

বিশ্বকাপে আগে যেমন আমরা দেখতাম... কোনো জাতীয় দলকেই এবার স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না। আগের আসরগুলোর তুলনায় এবার পরিস্থিতিও অনেক ভিন্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়