শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রেলিয়ার এলিস পেরি সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্ব অস্ট্রেলিয়ার নারী দ‌লের আরেকটি সফলতার সাক্ষী হলো। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সপ্তম শিরোপা জিতে নিয়েছে অজিরা। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি। আইসিসির সিনিয়র পর্যায়ে সর্বোচ্চ ৯টি শিরোপা জিতে নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে সফল ক্রিকেটার এখন তিনিই। 

পুরুষ ক্রিকেটে সর্বোচ্চ পাঁচটি সিনিয়র আইসিসি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের।

ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।  এই শিরোপার মাধ্যমে পেরির আইসিসি ট্রফির সংখ্যা দাঁড়ায় ৯টিতে। এর মধ্যে আছে দুটি নারী ওয়ানডে বিশ্বকাপ (২০১৩ ও ২০২২) এবং সাতটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩ ও ২০২৬।

এর আগে, আটটি আইসিসি শিরোপা নিয়ে সাবেক সতীর্থ অ্যালিসা হিলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পেরি। হিলি চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তার পক্ষেই এই রেকর্ড গড়া সম্ভব ছিল। -- ডেইলি ক্রিকেট

আরও একটি অনন্য কীর্তিও গড়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আটবার জয়ী হওয়া প্রথম ক্রিকেটার এখন তিনি। এছাড়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি শিরোপাজয়ী দলের সদস্য হওয়ার রেকর্ডও একমাত্র পেরির দখলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়